উদ্দীপকের দেশে 75 মণ গমের সাথে 85 মণ আলু এবং 50 মণ গমের সাথে 50 মণ আলু উৎপাদন করা যাবে কি? তোমার উত্তরের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দেশে 75 মণ গমের সাথে 85 মণ আলু এবং 50 মণ গমের সাথে 50 মণ আলু উৎপাদন সম্ভব কিনা তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- চিত্রে উদ্দীপকের গম ও আলুর বিভিন্ন সংমিশ্রণ দ্বারা অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা হলো AD। AD রেখার প্রতিটি বিন্দুতে গম ও আলুর বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এ রেখা সম্পদের কাম্য ব্যবহার নির্দেশ করে। মূলত উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের দিকে উৎপাদন করলে সম্পদ অব্যবহৃত থাকে। আর সম্পদের সীমাবদ্ধতার কারণে এর বাইরে উৎপাদন করা যায় না। তাই কোনো উৎপাদক AD রেখার ভিতরের দিকে উৎপাদন করবে না। কারণ সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। আবার AD রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদক সম্পদের সীমাবদ্ধতার কারণে উৎপাদন করতে পারবে না। এখানে (গম = 50, আলু = 50) = F বিন্দুটি AD-রেখার ভিতরের দিকে অবস্থিত। তাই কোনো যুক্তিশীল উৎপাদক চাইবে না তার সম্পদের অপচয় হোক। তাই F বিন্দুতে উৎপাদন করবে না। কারণ এ বিন্দুতে সম্পদের পূর্ণ ব্যবহার হয় না। আবার (গম = 75, আলু = 85) = E বিন্দু AD রেখার বাইরে অবস্থান করছে। তাই সম্পদের সীমাবদ্ধতার কারণে কোনো উৎপাদক এ বিন্দুতে উৎপাদন করতে পারবে না।সুতরাং (গম = 75, আলু = 85) = E বিন্দুতে উৎপাদন করবে না এবং (গম = 50, আলু = 50) = F বিন্দুতে উৎপাদন সম্ভব নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের দেশে 75 মণ গমের সাথে 85 মণ আলু এবং 50 মণ গমের সাথে 50 মণ …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর