উদ্দীপকের 'A [গণিত] দেশের অর্থনৈতিক ব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা বা সরকারি মালিকানা থাকে তাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। এ অর্থব্যবস্থায় সকল সম্পদের মালিকানা সরকারের এবং সরকারই যৌথভাবে সমাজের অন্য সকল সম্পদের মালিক। নিচে এ অর্থব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো-১. সম্পদের রাষ্ট্রীয় মালিকানা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশসম্পদ (জমি, কলকারখানা, খনি ইত্যাদি) ও উৎপাদনের উপাদানগুলোর মালিক হলো সরকার। সমবায় প্রতিষ্ঠান, যৌথ সামাজিক দল ইত্যাদি রাষ্ট্রের অধীনে কাজ করে থাকে।২. কেন্দ্রীয় পরিকল্পনা: রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা করে থাকে। ওই পরিকল্পনা অনুসারে দেশের উৎপাদন ও বণ্টন পরিচালিত হয়।৩. শ্রেণি শোষণ অনুপস্থিত: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সর্বহারা শ্রেণি শোষিত হয় না। পুঁজিবাদ বা ধনতন্ত্রের মতো এখানে বিভিন্ন শ্রেণি যেমন- ধনীক শ্রেণি, সর্বহারা শ্রেণি এরূপ বিভেদ থাকে না। তাই শোষণও নেই।উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] দেশে সম্পদের ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত এবং কেন্দ্রীয়ভাবেই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে। উল্লিখিত, বৈশিষ্ট্যগুলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বিশেষ তাৎপর্য বহন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'A দেশের অর্থনৈতিক ব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর