'A [গণিত] দেশে বাংলাদেশের অনুরূপ অর্থনৈতিক ব্যবস্থা প্রচলন করতে হলে কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে A দেশের অর্থনৈতিক ব্যবস্থা হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং বাংলাদেশের অর্থনীতি হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা।A দেশে বাংলাদেশের মতো অনুরূপ ব্যবস্থা প্রচলন করতে হলে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেমন-১. A দেশের অর্থনীতিতে সম্পদের শুধুমাত্র রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। তাই বাংলাদেশের অনুরূপ অর্থব্যবস্থা প্রচলনে রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে।২. বাংলাদেশের অর্থনীতিতে ব্যক্তির স্বাধীনতা নিজস্ব চিন্তাভাবনা ও পছন্দের স্বাধীনতা স্বীকৃত। তাই বাংলাদেশের মতো A দেশের অর্থনীতিতেও এরূপ মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করতে হবে। ৩. বাংলাদেশের অর্থব্যবস্থার দরুন A দেশের অর্থব্যবস্থায় সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ প্রচলন করতে হবে।৪. A দেশে কেন্দ্রীয় কর্তৃপক্ষের পরিবর্তে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা প্রচলন করতে হবে।৫. দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় ও উৎপাদন ও ভোগের ক্ষেত্রে বাংলাদেশের মতো A দেশের ভোক্তার সার্বভৌমত্ব প্রসারিত করতে হবে।৬. বাংলাদেশের অর্থনীতির মতো A দেশের পেশা নির্বাচন ও অর্থনৈতিক উদ্যোগের ক্ষেত্রে ব্যক্তির পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে।৭. A দেশে শুধুমাত্র সরকার জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে।কিন্তু বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোক্তাদের উন্নয়ন কর্মসূচিকে অধিকাংশ ক্ষেত্রেই সরকার জাতীয় পরিকল্পনার সাথে সমন্বয় করে।সুতরাং উপরিউক্ত বিষয়সমূহের পরিবর্তন সাধিত হলে A এদেশের অর্থনীতিতেও বাংলাদেশের অনুরূপ অর্থব্যবস্থা প্রচলন করা সহজ হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'A দেশে বাংলাদেশের অনুরূপ অর্থনৈতিক ব্যবস্থা প্রচলন করতে হলে কী কী…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর