'ক' দেশের অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে উহার তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশের অর্থব্যবস্থার প্রকৃতি হলো-ধনতান্ত্রিক অর্থব্যবস্থা।ধনতন্ত্র এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে বেসরকারি মালিকানায় মানুষের তৈরি মূলধন ও প্রকৃতি প্রদত্ত মূলধন বেসরকারি মুনাফা অর্জনের জন্য ব্যবহৃত হয়। এ ব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ সম্পূর্ণ অনুপস্থিত এবং সরকারি মালিকানা সীমিত। দেশের প্রত্যেক ব্যাক্ত উৎপাদন, বণ্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে থাকে।উদ্দীপক থেকে দেখা যায়, 'ক' দেশের নাগরিক মি. জন নিজ উদ্যোগে উৎপাদন ও ব্যবসায় পরিচালনা করছেন। সে দেশে শিক্ষা, স্বাস্থ্য খাতসহ সকল খাতই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এবং অবাধ - প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। 'ক' দেশের প্রকৃতি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, 'ক' দেশটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ। নিচে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য লেখা হলো- ১. সম্পদের ব্যক্তিমালিকানা : ধনতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপাদানের ওপর প্রধানত ব্যক্তিমালিকানা বজায় থাকে।২. স্বয়ংক্রিয় দামব্যবস্থা : ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় চাহিদা ও জোগানের ঘাত-প্রতিঘাতে স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়। এখানে সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না।৩. মুনাফা অর্জন : ধনতন্ত্রে মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যে উৎপাদন পরিচালিত হয়। যেসব ক্ষেত্রে মুনাফা বেশি হয় সেখানে বিনিয়োগ বাড়ে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'ক' দেশের অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে উহার তিনটি বৈশিষ্ট্য ব্য…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর