'A [গণিত] দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: A দেশে প্রচলিত অর্থব্যবস্থা নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।নির্দেশমূলক অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যক্রমের নিয়ন্ত্রণ কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে থাকে এবং সম্পদের মালিকানা ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রেরও উৎপাদিত পণ্য সমাজের মানুষের কাজের পরিমাণ ও যোগ্যতা অনুযায়ী বষ্টিত হয়। অর্থনীতিবিদ Paul A. Samuelson-এর মতে, "নির্দেশমূলক অর্থনীতি হলো এমনি এক ধরনের অর্থনীতি যেখানে শ্রম ব্যতীত অন্যান্য উপকরণের মালিকানা সমাজের হাতে থাকে। এ সমাজে কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি বিভক্ত করে। বিশুদ্ধ নির্দেশমূলক অর্থব্যবস্থায় উপকরণের ব্যক্তিমালিকানা নেই। একটা অর্থনীতিতে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ রাষ্ট্র বা সরকারের পক্ষে কোন কোন দ্রব্য ও সেবা কী পরিমাণে কোথায় এবং কীভাবে উৎপাদিত হবে তা নির্ধারণ কর। আবার দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে সম্পদের বণ্টন এবং উৎপাদিত পণ্য ও সেবা বণ্টন একই কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। এজন্য নির্দেশমূলক অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রিত অর্থনীতিও বলা হয়।উদ্দীপকে A দেশে সকল সম্পদের মালিক রাষ্ট্র। নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী কাজ করেন এবং পরিমাণ অনুযায়ী মজুরি পান। এসবই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, এ দেশে প্রচলিত অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'A দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর