উদ্দীপকে A ও B বিন্দুর মধ্যে কোন বিন্দুটি নির্বাচন করা বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের মতো একটি জনবহুল দেশের জন্য উদ্দীপকের B বিন্দুতে বা শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতি অধিক যুক্তিযুক্ত। কোনো দেশে পুঁজি অপেক্ষা শ্রমের সরবরাহ বেশি হলে শ্রমের মূল্য সন্তা হয়। এ অবস্থায় উক্ত দেশ শ্রম নির্ভর হয়। অন্যদিকে যে দেশের পুঁজির • পরিমাণ বেশি এবং শ্রম সরবরাহ কম সেখানে শ্রমের মজুরি বেশি হয়। উক্ত দেশ পুঁজি নির্ভর হয়। উদ্দীপকের চিত্রে, Qo হলো সম-উৎপাদন রেখা যার ভূমি অক্ষে শ্রম (L) এবং লম্ব অক্ষে পুঁজি (K) নির্দেশিত হয়েছে। এখানে A ও B উৎপাদন সংমিশ্রণ বিন্দুর মধ্যে পুঁজিনির্ভর উৎপাদন কৌশল A এবং শ্রম নির্ভর উৎপাদন কৌশল B। সাধারণত উন্নয়নশীল দেশে মূলধনের স্বল্পতা থাকে এবং শ্রম বেশি থাকে। তাই উন্নয়নশীল দেশে B বিন্দু তথা শ্রম নিবিড় উৎপাদন কৌশল নির্বাচন করা উচিত। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে পুঁজি অপেক্ষা শ্রমের সরবরাহ বেশি। তাই শ্রমের মজুরি তুলনামূলকভাবে সস্তা। এতে অল্প খরচে বেশি পরিমাণে শ্রম নিয়োগ করা যায়। কিন্তু বাংলাদেশে পুঁজির পরিমাণ কম থাকায় পুঁজি ব্যবহারের খরচ শ্রমের তুলনায় অধিক। তাই বাংলাদেশে পুঁজির চেয়ে শ্রম বেশি ব্যবহার করে উৎপাদন বেশি সুবিধাজনক হয়। সুতরাং বাংলাদেশের জন্য পুঁজি নির্ভর এ উৎপাদন কৌশলের চেয়ে শ্রম নির্ভর B উৎপাদন কৌশল বেশি যুক্তিযুক্ত।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে A ও B বিন্দুর মধ্যে কোন বিন্দুটি নির্বাচন করা বাংলাদেশের জ…
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর