'ক' দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: 'ক' দেশে ইসলামি অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম কুরআন ও হাদিস অনুসারে পরিচালিত হয় তা ইসলামি অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় অর্থ উপার্জন ও ভোগের ক্ষেত্রে হালাল-হারামের নির্দেশনা অনুসরণ করা হয়। তাই এখানে সুদ-ঘুষ, মজুতদারি নিষিদ্ধ। এখানে কর্জে হাসানা, সরকারি কোষাগার তথা বায়তুলমাল ইত্যাদি লক্ষণীয়। এ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে মূল্য নির্ধারিত হয়। উদ্দীপকে 'ক' দেশে স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান। এখানে বায়তুলমাল ও কর্জে হাসানার প্রবর্তন লক্ষণীয়। এছাড়াও সুদ, ঘুষ ও মজুতদারি কার্যক্রম নিষিদ্ধ। অর্থাৎ 'ক' দেশের অর্থব্যবস্থা ইসলামি অনুশাসন অনুযায়ী পরিচালিত হয়। সুতরাং বলা যায়, 'ক' দেশে ইসলামি অর্থব্যবস্থা বিদ্যমান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'ক' দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর