উদ্দীপকে যে অর্থনৈতিক সমস্যার কথা উপস্থিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'কী উপায়ে উৎপাদন করা হবে' মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে। পৃথিবীর প্রত্যেকটি দেশে উৎপাদন কৌশল হয় শ্রমনিবিড় অথবা পুঁজিনিবিড়। যে দেশে শ্রমের আধিক্য বেশি সে দেশে শ্রমনিবিড় উপায়ে উৎপাদন করা হয়। পক্ষান্তরে যে দেশে মূলধন বেশি সে দেশে মূলধন নিবিড় উপায়ে উৎপাদন করা হয়। অর্থাৎ কোন উপায়ে উৎপাদন করা হবে তা নির্ভর করে দেশে কোন উপকরণের আধিক্য রয়েছে। উদ্দীপকে লম্ব অক্ষে মূলধন ও ভূমি অক্ষে শ্রম নির্দেশিত হয়েছে। চিত্রে Qo একটি সম-উৎপাদন রেখা যেখানে A ও B দুটি উৎপাদনের উপকরণের সংমিশ্রণ বিন্দু। এখানে A বিন্দুটি মূলধন নিবিড় উৎপাদনকে নির্দেশ করে। কারণ এখানে শ্রমের তুলনায় মূলধন বেশি ব্যবহার হয়েছে। আবার B বিন্দুটি শ্রম নিবিড় উৎপাদনকে নির্দেশ করে। কারণ এ বিন্দুতে মূলধনের চেয়ে শ্রম উপকরণ বেশি ব্যবহার হয়েছে। সুতরাং কোনো দেশ কোন উপায়ে উৎপাদন করবে তা নির্ভর করবে উক্ত দেশের মূলধন ও শ্রম উপকরণের প্রাচুর্যতার ওপর। অতএব বলা যায়, উদ্দীপকটি কী উপায়ে উৎপাদন করা হবে সমস্যাটিকে নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে অর্থনৈতিক সমস্যার কথা উপস্থিত হয়েছে তা ব্যাখ্যা করো।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর