"বৈশিষ্ট্যগতভাবে X ও Y দেশের অর্থব্যবস্থা এক নয়।"- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] দেশের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা এবং Y দেশের অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখন X ও Y দেশের অর্থব্যবস্থা অর্থাৎ মিশ্র ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বৈশিষ্ট্যগতভাবে এক নয়। নিচে আলোচনা করা হলো-১. মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদনের বেশিরভাগ উপাদানগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে বলে ব্যক্তি বিশেষ শ্রেণি বৈষম্য সৃষ্টি করে। পক্ষান্তরে নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদনের অধিকাংশ উপাদানগুলোর ওপর সরকারি মালিকানা থাকে বলে শ্রেণি বৈষম্য সৃষ্টি হয় না।২. মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদনকারী নিজের ইচ্ছামতো লাভজনক ব্যবসায়ে বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে পারে, কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা থাকে না। সকল অর্থনৈতিক কার্যাবলি কেন্দ্রীয় পরিকল্পনায় পরিচালিত হয়।৩. মিশ্র অর্থনীতিতে ব্যক্তি নিজের ইচ্ছামতো ভোগ করতে পারে। ফলে ভোগের ক্ষেত্রে ভোক্তার সার্বভৌমত্ব বিরাজ করে। অন্যদিকে, নির্দেশমূলক অর্থব্যবস্থায় ভোগকারীর স্বাধীনতা থাকে না।।৪. মিশ্র অর্থনীতিতে উৎপাদনকারীর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, যা শ্রেণি বৈষম্য সৃষ্টি করে। অপরদিকে, সমাজতন্ত্রে উৎপাদনের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং সামাজিক কল্যাণ।৫. উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা থাকায় মিশ্র অর্থনীতিতে শ্রেণি শোষণ বিরাজ করে। কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন কার্য পরিচালিত হওয়ায় এখানে শ্রেণি শোষণের অবকাশ কম।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
"বৈশিষ্ট্যগতভাবে X ও Y দেশের অর্থব্যবস্থা এক নয়।"- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর