অর্থনীতির দুটি ধারণা মর্যদাসম্পন্ন হলেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান— উদ্দীপকের আলোকে বর্ণনা কর।
উত্তর: অর্থনীতির এই দুটি ধারণা অর্থাৎ ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি মর্যাদা সম্পন্ন হলেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে উদ্দীপকের আলোকে বর্ণনা করা হলো - ১. অর্থনীতি যে শাখায় অর্থব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অন্যদিকে যে শাখায় অর্থব্যবস্থার সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে। ২. ব্যাষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত হলো উৎপাদন মূল্য নির্ধারণ, বন্টনতত্ত্ব ও কল্যাণমূলক অর্থনৈতিক তত্ত্ব। অন্যদিকে, অর্থনৈতিক প্রবৃদ্ধি,, বাণিজ্য চক্রের উত্থান পতন ইত্যাদি হলো সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। ৩.ব্যষ্টিক অর্থনীতির আওতা এবং পরিধি ক্ষুদ্র, সামষ্টিক অর্থনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত। ৪. ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে কোন সমস্যার ভুলে প্রবেশ করা যায়। কিন্তু সামষ্টিক অর্থনীতির মাধ্যমে বসার সামগ্রিক মূল্যায়ন করা যায়। ৫.অর্থনীতির যেকোনো একক খাত উত্তম রূপে বিশ্লেষণের জন্য ব্যষ্টিক অর্থনীতি, এবং কোন দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য সামষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে। সুতরাং লক্ষ্য করা যায়, অর্থনীতির দুটি ধারণা তথা ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি মর্যাদা সম্পন্ন হলেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
অর্থনীতির দুটি ধারণা মর্যদাসম্পন্ন হলেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য …
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর