শেয়ারFacebookWhatsApp

আজমল স্যার অর্থনীতির কোন দুটি ধারণার কথা উল্লেখ করেছেন?

উত্তর: আজমল স্যার অর্থনীতির যে দুটি ধারণের কথা উল্লেখ করেছেন তা হল - ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ আজমল স্যারের আলোচনাকৃত - উৎপাদন মূল্য নির্ধারণ, বন্টনতত্ত্ব ইত্যাদি হলো ব্যষ্টিক অর্থনীতি এবং পূর্ণ নিয়োগ অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যচক্রের উত্থান-পতনসহ অর্থনৈতিক জীবনে সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড হলো সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি বলতে, অর্থনীতির প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করাকে বুঝায়। যেমন ব্যক্তিগত চাহিদা, যোগান, আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ এবং কোন একটি উৎপাদন প্রতিষ্ঠানের আয় ব্যয়, মুনাফা প্রভৃতি ব্যষ্টিক অর্থনীতির উদাহরণ। অন্যদিকে, অর্থনীতির আওতাভুক্ত কোন বিষয়কে যখন সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। যেমন সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, সামগ্রিক ভোগ, সাধারণ মূল্যস্তর, মজুরিস্তর, জাতীয় আয়, সামগ্রিক বিনিয়োগ ব্যয়, জাতীয় সঞ্চয়, নিয়োগ স্তর প্রভৃতি সামষ্টিক অর্থনীতির উদাহরণ।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

আজমল স্যার অর্থনীতির কোন দুটি ধারণার কথা উল্লেখ করেছেন?

উদ্দীপক

অর্থনীতির ক্লাসে আজমল স্যার বললেন, সমাজ ও সভ্যতার ক্রমবিবর্তনের সাথে সাথে অর্থনৈতিক কার্যাবলির পরিবর্তন ও প্রসার ঘটেছে বর্তমানে অর্থনীতি কেবল উৎপাদন মূল্য নির্ধারণ, বণ্টনতত্ত্ব নিয়ে আলোচনা করে না। বরং পূর্ণ নিয়োগ অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যচক্রের উত্থান-পতনসহ অর্থনৈতিক জীবনের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করে।

সোনার বাংলা কলেজ · 2024

উত্তর

অসীম অভাব বলতে বুঝায়, যে অভাব কোনদিন শেষ হবে না, সর্বদা সেই অভাব প্রতীয়মান হবে ।

উত্তর

যে অর্থব্যবস্থার ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে, তাকে মিশ্র অর্থনীতি বলে। একটি দেশের অর্থব্যবস্থাকে তখনই বলা যায়, যখন সে দেশের অর্থনৈতিক ব্যবস্থায় ধনতন্ত্র ও নিয়ন্ত্রিত অর্থনীতির সংমিশ্রণ ঘটে এবং কিছু সম্পদ মালিকান ও কিছু রাষ্ট্রীয় মালিকানায় থাকে। তাছাড়া অর্থনৈতিক সিদ্ধান্ত কিছু বাজার ব্যবস্থা এমন কিছু কেন্দ্রীয় কর্তৃপক্ষ গ্রহণ করে।

উত্তর

আজমল স্যার অর্থনীতির যে দুটি ধারণের কথা উল্লেখ করেছেন তা হল - ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ আজমল স্যারের আলোচনাকৃত - উৎপাদন মূল্য নির্ধারণ, বন্টনতত্ত্ব ইত্যাদি হলো ব্যষ্টিক অর্থনীতি এবং পূর্ণ নিয়োগ অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যচক্রের উত্থান-পতনসহ অর্থনৈতিক জীবনে সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড হলো সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি বলতে, অর্থনীতির প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করাকে বুঝায়। যেমন ব্যক্তিগত চাহিদা, যোগান, আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ এবং কোন একটি উৎপাদন প্রতিষ্ঠানের আয় ব্যয়, মুনাফা প্রভৃতি ব্যষ্টিক অর্থনীতির উদাহরণ। অন্যদিকে, অর্থনীতির আওতাভুক্ত কোন বিষয়কে যখন সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। যেমন সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, সামগ্রিক ভোগ, সাধারণ মূল্যস্তর, মজুরিস্তর, জাতীয় আয়, সামগ্রিক বিনিয়োগ ব্যয়, জাতীয় সঞ্চয়, নিয়োগ স্তর প্রভৃতি সামষ্টিক অর্থনীতির উদাহরণ।

উত্তর

অর্থনীতির এই দুটি ধারণা অর্থাৎ ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি মর্যাদা সম্পন্ন হলেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে উদ্দীপকের আলোকে বর্ণনা করা হলো - ১. অর্থনীতি যে শাখায় অর্থব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অন্যদিকে যে শাখায় অর্থব্যবস্থার সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে। ২. ব্যাষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত হলো উৎপাদন মূল্য নির্ধারণ, বন্টনতত্ত্ব ও কল্যাণমূলক অর্থনৈতিক তত্ত্ব। অন্যদিকে, অর্থনৈতিক প্রবৃদ্ধি,, বাণিজ্য চক্রের উত্থান পতন ইত্যাদি হলো সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। ৩.ব্যষ্টিক অর্থনীতির আওতা এবং পরিধি ক্ষুদ্র, সামষ্টিক অর্থনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত। ৪. ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে কোন সমস্যার ভুলে প্রবেশ করা যায়। কিন্তু সামষ্টিক অর্থনীতির মাধ্যমে বসার সামগ্রিক মূল্যায়ন করা যায়। ৫.অর্থনীতির যেকোনো একক খাত উত্তম রূপে বিশ্লেষণের জন্য ব্যষ্টিক অর্থনীতি, এবং কোন দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য সামষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে। সুতরাং লক্ষ্য করা যায়, অর্থনীতির দুটি ধারণা তথা ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি মর্যাদা সম্পন্ন হলেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।