'(X=60, Y= 60) এবং (X = 100, Y= 100) হলে উৎপাদন যুক্তিযুক্ত হবে কি?'- বিশ্লেষণ করো।
উত্তর: X = ৬০, Y= ৬০ এর এবং X = ১০০, Y = ১০০ উভয় সংমিশ্রণে উৎপাদন করা যৌক্তিক নয়। উৎপাদন সম্ভাবনা রেখার ওপরস্থ বিন্দুগুলো বিদ্যমান প্রযুক্তি ও সম্পদের সাপেক্ষে দুটি দ্রব্যের সম্ভাব্য সর্বোচ্চ সংমিশ্রণ নির্দেশ করে। তাই এ রেখার ওপরে যেকোনো বিন্দুতে উৎপাদন কাম্য। আর এ রেখার বহিস্থ কোনো বিন্দুতে উৎপাদনের পরিমাণ বেশি হলেও তা অ-অর্জনযোগ্য। আবার ভেতরের বিন্দুতে উৎপাদনযোগ্য হলেও তা অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। উদ্দীপকের প্রশ্নানুসারে X দ্রব্য ৬০ একক, Y দ্রব্য ৬০ একক এবং X দ্রব্য ১০০ একক, Y দ্রব্য ১০০ একক উৎপাদন সংমিশ্রণ দুটির অবস্থান হবে নিম্নরূপ: চিত্রে X দ্রব্য ৬০ একক ও Y দ্রব্য ৬০ একক হলে G সংমিশ্রণ বিন্দু পাওয়া যায়। এ বিন্দুতে উৎপাদন সম্ভব হলেও কাম্য নয়। কারণ এ বিন্দুতে প্রদত্ত সম্পদের অপূর্ণ ব্যবহার হয়। কাজেই G বিন্দুতে উৎপাদন সম্ভব হলেও তা যৌক্তিক হবে না। আবার X দ্রব্য ১০০ একক ও Y দ্রব্য ১০০ একক হলে F সংমিশ্রণ বিন্দু পাওয়া যায়। আর F বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। কারণ এটি AD উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত। অর্থাৎ F বিন্দু অ-অর্জনযোগ্য অঞ্চলে অবস্থিত। তাই F বিন্দুতে উৎপাদন সম্ভব নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'(X=60, Y= 60) এবং (X = 100, Y= 100) হলে উৎপাদন যুক্তিযুক্ত হবে কি?…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর