উদ্দীপকে 'M [গণিত] বলতে কোন অর্থব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে M বলতে মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও পরিলক্ষিত হয়। বেসরকারি উদ্যোগে পণ্য ও সেবার উৎপাদন ও বণ্টন হয়। ফলে এ অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতি দেখা দেয়। সরকারি উদ্যোগে কিছু জনগুরুত্বপূর্ণ পণ্য ও সেবা উৎপাদিত ও বণ্টিত হয়। তবে জনকল্যাণের স্বার্থে এ অর্থব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দিলে সরকার তা সরাসরি নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারে। উদ্দীপকে M অর্থব্যবস্থার দুটি বৈশিষ্ট্য হলো অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও মুদ্রাস্ফীতি। উক্ত বৈশিষ্ট্য দুটি মিশ্র অর্থব্যবস্থার ধারণা প্রকাশ করে। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি খাতের অস্তিত্ব থাকায় উৎপাদন ক্ষেত্রে প্রতিযোগিতা বিরাজ করে। এছাড়া এ অর্থব্যবস্থায় ভোক্তারা অবাধ স্বাধীনতা ভোগ করে বলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। আবার, অর্থনীতিতে অস্থিতিশীলতা দেখা দিলে সরকার তা প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। সুতরাং বলা যায়, M অর্থব্যবস্থায় মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ফুটে ওঠেছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'M বলতে কোন অর্থব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর