উদ্দীপক হতে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থিত কোনো বিন্দুতে উৎপাদন কী সম্ভব নয়?- কারণসহ সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপক হতে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। বিষয়টি নিচের চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো- চিত্রে ভূমি অক্ষে ধান এবং লম্ব অক্ষে গম নির্দেশ করা হয়েছে। AE উৎপাদন সম্ভাবনা রেখা, যার প্রতিটি বিন্দুতে বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে ধান ও গমের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। সম্পদ্র সবটা ধান উৎপাদনে ব্যয় করলে OE পরিমাণ ধান উৎপাদন হয়। আর যদি সবটা গম উৎপাদনে ব্যয় করা হয় তবে OA পরিমাণ গম উৎপাদন সম্ভব। সম্পদের সীমাবদ্ধতার কারণে AE রেখার বাইরের কোনো বিন্দুতে যেমন F বিন্দুতে উৎপাদন পরিচালনা করা সম্ভব নয়। সুতরাং দেখা যায়, দেশে বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে AE রেখার বাইরে F বিন্দুতে উৎপাদন সম্ভব নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থিত কোনো বিন্দ…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর