শেয়ারFacebookWhatsApp

'ক' ও 'খ' উভয় অর্থব্যবস্থার মধ্যে দাম নির্ধারণ প্রক্রিয়া কি একই? বিশ্লেষণ করো।

উত্তর: না.'ক' ও 'খ' দেশের অর্থব্যবস্থার দাম নির্ধারণ প্রক্রিয়া এক নয়। যে অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রমগুলো কেন্দ্রীয় পরিকল্পনা, উদ্যোগ ও নিয়ন্ত্রণে পরিচালিত হয় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় যাবতীয় দ্রব্যসামগ্রী রাষ্ট্র কর্তৃক উৎপাদিত হয় এবং রাষ্ট্রই দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করে। অন্যদিকে ইসলামি অর্থব্যবস্থায় ক্রেতা-বিক্রেতার দরকষাকষিতে দ্রব্যের দাম নির্ধারিত হয়। উদ্দীপকে 'ক' দেশে ইসলামি অর্থব্যবস্থা বিদ্যমান। এ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা তথা ক্রেতা বিক্রেতার দরকষাকষিতে দাম নির্ধারিত হয়। অন্যদিকে 'খ' দেশে শ্রেণি শোষণ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব ইত্যাদি অনুপস্থিত। অর্থাৎ দেশটিতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। এখানে দাম কেন্দ্রীয় পরিকল্পনা বা সরকার কর্তৃক নির্ধারিত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা অনুপস্থিত। আবার সব দ্রব্যসামগ্রীর যোগানদাতা সরকার। তাই দাম নির্ধারণের ভোক্তা এবং কোনো উৎপাদনকারীর স্বাধীনতা নেই। অন্যদিকে ইসলামি অর্থব্যবস্থায় ভোক্তা হালাল-হারামের সীমারেখার মধ্যে স্বাধীনভাবে ভোগ করতে পারে। আবার এখানে অসংখ্য উৎপাদনকারী তাদের সামর্থ্যমতো যোগান দিয়ে থাকে। ফলে ক্রেতা-বিক্রেতার সুষ্ঠু দরকষাকষিতে দ্রব্য মূল্য নির্ধারণ হয়। সুতরাং বলা যায়, 'ক' ও 'খ' দেশের অর্থব্যবস্থার দাম নির্ধারণ প্রক্রিয়া ভিন্ন।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

'ক' ও 'খ' উভয় অর্থব্যবস্থার মধ্যে দাম নির্ধারণ প্রক্রিয়া কি একই? বি…

উদ্দীপক

question image

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

যে অর্থব্যবস্থায় বেসরকারি মালিকানার পাশাপাশি সরকারি মালিকানার উপস্থিতি লক্ষ করা যায়, তাকে মিশ্র অর্থনীতি বলে।

উত্তর

সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় পূর্ণ প্রতিযোগিতার ধারণা অনুপস্থিত। যে অর্থব্যবস্থায় উৎপাদনে উপকরণগুলোর সরকারি মালিকানা বিদ্যমান তা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্রীয় উদ্যোগ, নিয়ন্ত্রণ ও পরিকল্পনায় পরিচালিত হয়। তাই এখানে নতুন কোনো উৎপাদক প্রতিষ্ঠান বাজারে প্রবেশ করতে না পারায় একজনমাত্র বিক্রেতা বিদ্যমান থাকে। এ কারণে' সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় পূর্ণ প্রতিযোগিতার ধারণা অনুপস্থিত থাকে।

উত্তর

'ক' দেশে ইসলামি অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম কুরআন ও হাদিস অনুসারে পরিচালিত হয় তা ইসলামি অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় অর্থ উপার্জন ও ভোগের ক্ষেত্রে হালাল-হারামের নির্দেশনা অনুসরণ করা হয়। তাই এখানে সুদ-ঘুষ, মজুতদারি নিষিদ্ধ। এখানে কর্জে হাসানা, সরকারি কোষাগার তথা বায়তুলমাল ইত্যাদি লক্ষণীয়। এ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে মূল্য নির্ধারিত হয়। উদ্দীপকে 'ক' দেশে স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান। এখানে বায়তুলমাল ও কর্জে হাসানার প্রবর্তন লক্ষণীয়। এছাড়াও সুদ, ঘুষ ও মজুতদারি কার্যক্রম নিষিদ্ধ। অর্থাৎ 'ক' দেশের অর্থব্যবস্থা ইসলামি অনুশাসন অনুযায়ী পরিচালিত হয়। সুতরাং বলা যায়, 'ক' দেশে ইসলামি অর্থব্যবস্থা বিদ্যমান।

উত্তর

না.'ক' ও 'খ' দেশের অর্থব্যবস্থার দাম নির্ধারণ প্রক্রিয়া এক নয়। যে অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রমগুলো কেন্দ্রীয় পরিকল্পনা, উদ্যোগ ও নিয়ন্ত্রণে পরিচালিত হয় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় যাবতীয় দ্রব্যসামগ্রী রাষ্ট্র কর্তৃক উৎপাদিত হয় এবং রাষ্ট্রই দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করে। অন্যদিকে ইসলামি অর্থব্যবস্থায় ক্রেতা-বিক্রেতার দরকষাকষিতে দ্রব্যের দাম নির্ধারিত হয়। উদ্দীপকে 'ক' দেশে ইসলামি অর্থব্যবস্থা বিদ্যমান। এ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা তথা ক্রেতা বিক্রেতার দরকষাকষিতে দাম নির্ধারিত হয়। অন্যদিকে 'খ' দেশে শ্রেণি শোষণ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব ইত্যাদি অনুপস্থিত। অর্থাৎ দেশটিতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। এখানে দাম কেন্দ্রীয় পরিকল্পনা বা সরকার কর্তৃক নির্ধারিত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা অনুপস্থিত। আবার সব দ্রব্যসামগ্রীর যোগানদাতা সরকার। তাই দাম নির্ধারণের ভোক্তা এবং কোনো উৎপাদনকারীর স্বাধীনতা নেই। অন্যদিকে ইসলামি অর্থব্যবস্থায় ভোক্তা হালাল-হারামের সীমারেখার মধ্যে স্বাধীনভাবে ভোগ করতে পারে। আবার এখানে অসংখ্য উৎপাদনকারী তাদের সামর্থ্যমতো যোগান দিয়ে থাকে। ফলে ক্রেতা-বিক্রেতার সুষ্ঠু দরকষাকষিতে দ্রব্য মূল্য নির্ধারণ হয়। সুতরাং বলা যায়, 'ক' ও 'খ' দেশের অর্থব্যবস্থার দাম নির্ধারণ প্রক্রিয়া ভিন্ন।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।