উদ্দীপকের চিনির ক্ষেত্রে যোগান বিধিটি কার্যকর হবে কি? চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে চিনির ক্ষেত্রে যোগান বিধিটি কার্যকর হয়েছে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে তার যোগান বৃদ্ধি পায়। আবার দাম কমলে তার যোগান হ্রাস পায়। দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের এই সমমুখী সম্পর্কে যোগান বিধি বলা হয়। সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে সকল স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে এ বিধি কার্যকর হয়। উদ্দীপকে চিনির দাম প্রতি কেজি ৬০ টাকা হতে বৃদ্ধি পেয়ে ৮০ টাকা হয়। এ সময় চিনির যোগান যথাক্রমে ৮০ একক থেকে বৃদ্ধি পেয়ে ৯০ একক হয়। অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে যোগান, বৃদ্ধি পেয়েছে। তাই এখানে যোগান বিধি কার্যকর হয়েছে। উপরোক্ত তথ্য থেকে চিত্র অঙ্কন করা হলো- চিত্রে দ্রব্যের দাম ৬০ টাকা হলে যোগানের পরিমাণ ৮০ একক। দাম বৃদ্ধি পেয়ে ৮০ টাকা হলে যোগানের পরিমাণ ৯০ একক হয়। এ কারণে রেখাটি বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়েছে। অর্থাৎ যোগান বিধি কার্যকর হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিনির ক্ষেত্রে যোগান বিধিটি কার্যকর হবে কি? চিত্রের সাহায…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর