উদ্দীপকে উল্লিখিত উৎপাদন কৌশলসমূহের সাথে বাংলাদেশে ব্যবহৃত উৎপাদন কৌশলের সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকে শ্রমনিবিড় ও মূলধননিবিড় উৎপাদন কৌশল ব্যবহৃত হয়েছে। উৎপাদন ক্ষেত্রে যদি শ্রমের তুলনায় অধিক মূলধন ব্যবহৃত হয় তবে তা মূলধননিবিড় উৎপাদন কৌশল। আর যদি মূলধনের তুলনায় শ্রমের পরিমাণ অধিক ব্যবহৃত হয় তবে তা শ্রমনিবিড়। অর্থাৎ শ্রম ÷ মূলধন >1 হলে তবে তা শ্রমনিবিড়। আর (শ্রম ÷ মূলধন) <1 হলে তবে তা মূলধন নিবিড়। উদ্দীপকে R সাহেবের দেশে সস্তায় প্রচুর শ্রমিক পাওয়া যায়। তাই উৎপাদন প্রতিষ্ঠানে শ্রম নিয়োগ অধিক হয়। অর্থাৎ R সাহেবের দেশে শ্রমনিবিড় উৎপাদন কৌশল ব্যবহৃত হয়। আবার J সাহেবের দেশে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হয়। অর্থাৎ এখানে মূলধন নিবিড় উৎপাদন কৌশল ব্যবহৃত হয়। বাংলাদেশ জনবহুল দেশ হওয়ায় সন্তায় প্রচুর শ্রমিক পাওয়া যায়। তাই এদেশের অধিকাংশ শিল্পে শ্রমের আধিক্য দেখা যায়। যেমন- পোশাক, বস্তু ইত্যাদি শিল্পের ক্ষেত্রে R সাহেবের দেশের সাথে সাদৃশ্যপূর্ণ। আবার বর্তমানে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে মূলধনের আধিক্য লক্ষণীয়। যেমন- বিভিন্ন ভারী ধাতুর শিল্প। তাই এসব শিল্প উদ্দীপকের J সাহেবের দেশের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত উৎপাদন কৌশলসমূহের সাথে বাংলাদেশে ব্যবহৃত উৎপাদন ক…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর