শেয়ারFacebookWhatsApp

আমেরিকা ও বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান 'বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে এ দুটি অর্থব্যবস্থার মধ্যে তুলনা করো।

উত্তর: আমেরিকায় ধনতান্ত্রিক ও বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। এজন্য উৎপাদন বিষয়ক কার্যাবলি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় উৎপাদন, ভোগ ও বণ্টনে ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। অন্যদিকে মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও পরিলক্ষিত হয়। এ অর্থব্যবস্থায় উৎপাদন, ভোগ ও বণ্টনে ব্যক্তিগত স্বাধীনতা থাকলেও সরকারের পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারে। উদ্দীপকে রাতুল সাহেব সার্বিক পর্যবেক্ষণে দেখতে পান আমেরিকার জীবনযাত্রার মান উন্নত ও সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। আবার আমেরিকার বাজারে অবাধ প্রতিযোগিতা ও স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কার্যকর। অর্থাৎ আমেরিকার ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত। অন্যদিকে রাতুল সাহেবের নিজ দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি বিদ্যমান। অর্থাৎ তার দেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। ধনতন্ত্রে প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ, ইচ্ছা ও রুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে। ভোক্তার চাহিদা অনুযায়ী উৎপাদনকারী দ্রব্য সরবরাহ করে। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় ভোক্তা দ্রব্য ক্রয়-বিক্রয় ও ভোগে অবাধে স্বাধীনতা ভোগ করে। তবে সরকার প্রয়োজনবোধে দ্রব্যের দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে। অতএব বলা যায়, ধনতান্ত্রিক ও মিশ্র অর্থব্যবস্থার মধ্যে স্পষ্টতই পার্থক্য বিদ্যমান।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

আমেরিকা ও বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান 'বলে তুমি মনে ক…

উদ্দীপক

রাতুল সাহেব একজন সরকারি কর্মকর্তা। তিনি নিজ দেশ বাংলাদেশে বসবাস করেন। কয়েক দিন আগে আমেরিকা প্রবাসী আত্মীয়ের কাছে তিনি বেড়াতে যান। সেখানে গিয়ে তিনি সার্বিক পর্যবেক্ষণে এই সিদ্ধান্তে এলেন যে, আমেরিকায় জীবনযাত্রার মান উন্নত, সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত, বাজারে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান এবং স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কার্যকর। নিজ দেশের সাথে তুলনা করে উপলব্ধি করলেন যে, যদিও তার দেশে | সম্পদের মালিকানার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাত পাশাপাশি অবস্থান করছে, কিন্তু সমাজে রয়েছে শ্রেণিবৈষম্য, আয়বৈষম্য ও শ্রমিক শোষণের ন্যায় বিভিন্ন হতাশাজনক বিষয়।

ঢাকা কমার্স কলেজ · 2024

উত্তর

মানুষের প্রয়োজন মেটাতে পারে এমন ধরনের পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে।

উত্তর

দুষ্প্রাপ্য সম্পদ কীভাবে ব্যবহার করে মানুষের অভাব পূরণ করা যায় তা থেকেই বেশির ভাগ অর্থনৈতিক সমস্যার সৃষ্টি । মানুষের প্রধান অর্থনৈতিক সমস্যাসমূহ হলো- কী উৎপাদন করতে হবে, কীভাবে করতে হবে এবং কার জন্য করতে হবে। এ সমস্যাসমূহ উদ্ভবের কারণ হলো মানুষের অসীম অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা, বা দুষ্প্রাপ্যতা। সম্পদ যদি অসীম হতো তবে মানুষের জন্য সব কিছুই উৎপাদন করা যেত এবং কোনো সমস্যা থাকত না। তাই বলা যায়, সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূল কারণ।

উত্তর

রাতুল সাহেবের দেশে মিশ্র অর্থব্যবস্থা চালু রয়েছে। যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানার পাশাপাশি সরকারি মালিকানা ও উদ্যোগ বিরাজ করে তা মিশ্র অথ্যব্যবস্থা। এ ধরনের অর্থব্যবস্থায় অধিকাংশ উৎপাদন প্রতিষ্ঠান বেসরকারি মালিকানা ও উদ্যোগে পরিচালিত হয়। শুধু গুরুত্বপূর্ণ খাতসমূহে সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ বিদ্যমান। এ অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিধবা ভাতা, বেকার ও বয়স্ক ভাতা, পেনশন ইত্যাদি প্রদান করে। উদ্দীপকে রাতুল সাহেবের বাবা একজন গরিব কৃষক। তিনি সরকার থেকে বয়স্ক ভাতা পেলেও পাঁচজনের সংসারে তা পর্যাপ্ত নয়। রাতুলের দুই বোন স্কুলে পড়ে। সেখানে তারা বিনামূল্য পাঠ্যবই পায়। রাতুল সাহেব সরকারি কলেজে পড়ে। কিন্তু তার বন্ধু বেসরকারি কলেজে পড়ে। অর্থাৎ, রাতুল সাহেবের দেশে সরকারি মালিকানা ও উদ্যোগের পাশাপাশি বেসরকারি মালিকানা ও উদ্যোগ লক্ষ করা যায়। সুতরাং বলা যায়, রাতুল সাহেবের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।

উত্তর

আমেরিকায় ধনতান্ত্রিক ও বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। এজন্য উৎপাদন বিষয়ক কার্যাবলি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় উৎপাদন, ভোগ ও বণ্টনে ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। অন্যদিকে মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও পরিলক্ষিত হয়। এ অর্থব্যবস্থায় উৎপাদন, ভোগ ও বণ্টনে ব্যক্তিগত স্বাধীনতা থাকলেও সরকারের পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারে। উদ্দীপকে রাতুল সাহেব সার্বিক পর্যবেক্ষণে দেখতে পান আমেরিকার জীবনযাত্রার মান উন্নত ও সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। আবার আমেরিকার বাজারে অবাধ প্রতিযোগিতা ও স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কার্যকর। অর্থাৎ আমেরিকার ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত। অন্যদিকে রাতুল সাহেবের নিজ দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি বিদ্যমান। অর্থাৎ তার দেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। ধনতন্ত্রে প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ, ইচ্ছা ও রুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে। ভোক্তার চাহিদা অনুযায়ী উৎপাদনকারী দ্রব্য সরবরাহ করে। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় ভোক্তা দ্রব্য ক্রয়-বিক্রয় ও ভোগে অবাধে স্বাধীনতা ভোগ করে। তবে সরকার প্রয়োজনবোধে দ্রব্যের দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে। অতএব বলা যায়, ধনতান্ত্রিক ও মিশ্র অর্থব্যবস্থার মধ্যে স্পষ্টতই পার্থক্য বিদ্যমান।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।