উদ্দীপকে কোন ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'সুযোগ ব্যয়ের' কথা বলা হয়েছে। একটি সম্পদ দ্বারা দুই বা ততোধিক দ্রব্য ও সেবা উৎপাদন করা যায়। যেমন- এক খণ্ড জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা সম্ভব। কিন্তু উক্ত জমিতে একটি ফসল উৎপাদন করলে সে সময় অন্য আরেকটি ফসল উৎপাদন করা যায় না। ফলে একটি দ্রব্য উৎপাদনের জন্য অন্য দ্রব্যের উৎপাদন পরিহার করতে হয়। তাই বলা যায়, একটি দ্রব্য উৎপাদন করার জন্য অপর দ্রব্য ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়াই হলো সুযোগ ব্যয়। উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে X-দ্রব্য এবং লম্ব অক্ষে Y-দ্রব্য নির্দেশিত । সীমিত সম্পদ দিয়ে শুধু X-দ্রব্য উৎপাদন করলে OD পরিমাণ X-দ্রব্য করা সম্ভব। আবার, শুধু Y-দ্রব্য উৎপাদন করলে OA পরিমাণ Y-দ্রব্য উৎপাদন করা সম্ভব। AD রেখা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা সুযোগ ব্যয় রেখা। B বিন্দু থেকে C বিন্দুতে অগ্রসর হলে 'X [গণিত] - দ্রব্যের উৎপাদন X1 X2 বাড়ানোর জন্য Y দ্রব্যের উৎপাদন Y1 Y2 পরিমাণ ছেড়ে দিতে হয়। অতএব X1 X2 পরিমাণ 'X [গণিত] - দ্রব্য উৎপাদনের সুযোগ ব্যয় হলো Y1 Y2 পরিমাণ 'Y [গণিত] -দ্রব্য। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রে সুযোগ ব্যয়ের ধারণা প্রতিফলিত হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর