উদ্দীপক অনুযায়ী, তনুজার দেশে উল্লিখিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলোর প্রভাব (সুবিধা-অসুবিধা) বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের তনুজার দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ ছাড়া অবাধ প্রতিযোগিতার মাধ্যমে বাজারে দাম নির্ধারিত হয়, তা-ই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় ক্রেতার পছন্দ, রুচি ও ইচ্ছা অনুযায়ী উৎপাদনকারী দ্রব্য উৎপাদন করে। এক্ষেত্রে উৎপাদক পূর্ণ স্বাধীনতা ভোগ করে থাকে। ফলে এ অর্থব্যবস্থায় সমাজে শ্রেণি শোষণ ও বিভক্ত লক্ষ করা যায়। তনুজার দেশের ভোক্তা ও উৎপাদক সব অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীন। অর্থনীতিতে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ নেই। অর্থাৎ তনুজার দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সব বৈশিষ্ট্য বিদ্যমান। উক্ত দেশে সম্পদের ব্যক্তিগত মালিকানা রয়েছে। উৎপাদক দ্রব্য উৎপাদন ও উদ্যোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। অষাধ প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ প্রভৃতি ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ স্বীকৃত। তাই এ অর্থব্যবস্থায় ন্যূনতম ব্যয়ে উৎপাদক সর্বাধিক মুনাফা অর্জন করে থাকে। ভোগের ক্ষেত্রেও ভোক্তা স্বাধীনতা-ভোগ করে থাকে। ভোক্তাদের সামর্থ্যের ওপর নির্ভর করে সামাজিক উৎপাদন তাদের মধ্যে বণ্টিত হয়। এক্ষেত্রে জাতীয় উৎপাদন বা জাতীয় আয়ের অসম বণ্টন হয়। অবাধ প্রতিযোগিতার ফলে ছোট উৎপাদনকারীরা ক্রমেই দুর্বল হয়ে পড়ে। তাই এ অর্থব্যবস্থায় শ্রেণিবৈষম্য দেখা দেয়। সমাজে উচ্চ শ্রেণি উৎপাদনের বেশির ভাগ সুফল ভোগ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, তনুজার দেশে উল্লিখিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলোর …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর