উদ্দীপকে রাতুল সাহেবের বসবাসরত দেশের অর্থব্যবস্থা সম্পর্কে আলোকপাত করো।
উত্তর: রাতুল সাহেবের দেশে মিশ্র অর্থব্যবস্থা চালু রয়েছে। যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানার পাশাপাশি সরকারি মালিকানা ও উদ্যোগ বিরাজ করে তা মিশ্র অথ্যব্যবস্থা। এ ধরনের অর্থব্যবস্থায় অধিকাংশ উৎপাদন প্রতিষ্ঠান বেসরকারি মালিকানা ও উদ্যোগে পরিচালিত হয়। শুধু গুরুত্বপূর্ণ খাতসমূহে সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ বিদ্যমান। এ অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিধবা ভাতা, বেকার ও বয়স্ক ভাতা, পেনশন ইত্যাদি প্রদান করে। উদ্দীপকে রাতুল সাহেবের বাবা একজন গরিব কৃষক। তিনি সরকার থেকে বয়স্ক ভাতা পেলেও পাঁচজনের সংসারে তা পর্যাপ্ত নয়। রাতুলের দুই বোন স্কুলে পড়ে। সেখানে তারা বিনামূল্য পাঠ্যবই পায়। রাতুল সাহেব সরকারি কলেজে পড়ে। কিন্তু তার বন্ধু বেসরকারি কলেজে পড়ে। অর্থাৎ, রাতুল সাহেবের দেশে সরকারি মালিকানা ও উদ্যোগের পাশাপাশি বেসরকারি মালিকানা ও উদ্যোগ লক্ষ করা যায়। সুতরাং বলা যায়, রাতুল সাহেবের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাতুল সাহেবের বসবাসরত দেশের অর্থব্যবস্থা সম্পর্কে আলোকপাত …
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর