তুমি কি মনে করো একজন উৎপাদনকারীর পক্ষে E, F এবং C বিন্দুতে উৎপাদন করা সম্ভব? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: একজন উৎপাদনকারী E ও C বিন্দুতে উৎপাদন করা সম্ভব হলেও F বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। উৎপাদন সম্ভাবনা রেখায় বিদ্যমান প্রযুক্তি ও সম্পদের ভিত্তিতে দুটি দ্রব্যের সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে। তাই উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ যেকোনো বিন্দুতে উৎপাদন করা হলে তা পূর্ণ নিয়োগ নির্দেশ করে। আবার, উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে কোনো বিন্দুতে উৎপাদন সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। এজন্য এই অঞ্চলকে অদক্ষ অঞ্চল বলে। আর উৎপাদন সম্ভাবনা রেখার বহিস্থ কোনো বিন্দুতে বর্তমান প্রযুক্তিতে উৎপাদন সম্ভব নয়। চিত্রে লক্ষ করা যায়, E বিন্দুতে উৎপাদন করা হলে 'X [গণিত] দ্রব্য OX1 এবং 'Y [গণিত] দ্রব্য OY2 পরিমাণ উৎপাদন করা যায়। এখন, প্রাপ্ত সম্পদের ভিত্তিতে 'X [গণিত] দ্রব্যের উৎপাদন স্থির রেখে 'Y [গণিত] দ্রব্যের উৎপাদন Y1Y2 বাড়ানো সম্ভব। কাজেই E বিন্দুতে উৎপাদন করা গেলও যৌক্তিক হবে না। C বিন্দুতে X দ্রব্য OX2 এবং Y দ্রব্য OY2 পরিমাণ উৎপাদন করা যায়। যা উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্ত হওয়ায় এটি কাম্য উৎপাদন নির্দেশ করে। FY1 বিন্দুর ক্ষেত্রে 'X [গণিত] দ্রব্য OX2 এবং 'Y [গণিত] দ্রব্য OY1 পরিমাণ উৎপাদন নির্দেশ করে। অর্থাৎ, F বিন্দুটি B ও C বিন্দুর বাইরে হওয়ায় বেশি উৎপাদন দেখায়। তাই বর্তমান প্রযুক্তিতে F বিন্দুতে উৎপাদন সম্ভব নয় ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে করো একজন উৎপাদনকারীর পক্ষে E, F এবং C বিন্দুতে উৎপাদন ক…
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর