শ্রেণিবৈষম্য সৃষ্টির ক্ষেত্রে X ও Y দুদেশের অর্থব্যবস্থার মধ্যে তুলনা করো।
উত্তর: 'X [গণিত] দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং 'Y [গণিত] দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ ব্যক্তি মালিকানাধীন অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগে, সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। অপরদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। এ অর্থব্যবস্থায় সবকিছু সরকারি নির্দেশে পরিচালিত হয়। উদ্দীপকে 'X [গণিত] দেশে উদ্যোগের স্বাধীনতা ও অনিয়ন্ত্রিত দামব্যবস্থা বিদ্যমান। তাই 'X [গণিত] দেশটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ। পক্ষান্তরে, 'Y [গণিত] দেশে নিয়ন্ত্রিত দামব্যবস্থা, ভোক্তার চাহিদার ওপর সরকারের নিয়ন্ত্রণ বিদ্যমান। এছাড়া এ অর্থব্যবস্থায় বণ্টনের অসমতা, শ্রেণি শোষণ ও মুদ্রাস্ফীতি নেই। তাই 'Y [গণিত] দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বিভিন্ন উৎপাদনকারীর মধ্যে অবাধ প্রতিযোগিতা বিরাজ করে। উৎপাদনকারীরা সর্বাপেক্ষা কম খরচে বেশি উৎপাদন করার চেষ্টা করে। ফলে উৎপাদন ব্যয় কম হয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস পায়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রত্যেক ক্রেতা স্বাধীনভাবে তার রুচি ও ইচ্ছা অনুযায়ী দ্রব্যসামগ্রী ভোগ করতে পারে। অন্যদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণে প্রায় সবকিছু পরিচালিত হয়। এখানে ভোক্তার স্বাধীনতা সীমিত থাকে। ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত থাকে। ফলে এখানে ভোক্তার স্বাধীনতা খর্ব হয়। সুতরাং বলা যায়, উভয় অর্থব্যবস্থার মধ্যে 'X [গণিত] দেশের অর্থব্যবস্থা তথা ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে সর্বাধিক উত্তম বলে আমি মনে করি।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
শ্রেণিবৈষম্য সৃষ্টির ক্ষেত্রে X ও Y দুদেশের অর্থব্যবস্থার মধ্যে তুল…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর