উদ্দীপকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখার K ও L বিন্দু একটি দেশের চলতি প্রযুক্তি ও সম্পদ সাপেক্ষে কি কাম্য? – বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখায় K ও L বিন্দু একটি দেশের চলতি প্রযুক্তি ও সম্পদ সাপেক্ষে কাম্য নয়। উৎপাদন সম্ভাবনা রেখা বর্তমান প্রযুক্তি ও নির্দিষ্ট সম্পদের ভিত্তিতে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে। এজন্য এ রেখার ভেতরের কোনো সংমিশ্রণকে সম্পদের অদক্ষ ব্যবহার এবং বাইরের সংমিশ্রণকে অ-অর্জনযোগ্য অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। তাই অদক্ষ অঞ্চলে উৎপাদন উচিত নয় এবং অ-অর্জনযোগ্য অঞ্চলে উৎপাদন সম্ভব নয়। চিত্রে লক্ষ করা যায় যে, উভয় দ্রব ৭৫ একক উৎপাদন সংমিশ্রণটি প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত। তাই L বিন্দুতে উৎপাদন কাঙ্ক্ষিত হলেও বর্তমান প্রযুক্তি ও সম্পদের প্রেক্ষিতে তা সম্ভব নয়। আবার K বিন্দুতে ৫০ একক সংমিশ্রণটি প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখার রেখার অদক্ষ অঞ্চলে অবস্থিত। তাই X দ্রব্যের উৎপাদন ৫০ একক অবস্থায় Y দ্রব্য ৫০ একক উৎপাদন করলে সম্পদের অপচয় ঘটে। তাই বলা যায়, K ও L বিন্দুতে উৎপাদন কাম্য নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখার K ও L বিন্দু একটি দেশের চলতি …
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর