শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মো. সেলিম ২৫ মে. টন ধান ও ১০ মে. টন গম উৎপাদন করবে না কেন? যুক্তিসহ ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে মো. সেলিম ২৫ মেট্রিক টন ধান ও ১০ মেট্রিক টন গম উৎপাদন করলে সম্পদের অদক্ষ ব্যবহার হবে। উৎপাদন সম্ভাবনা রেখা নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। তাই এ রেখার ওপরস্থ বিন্দুগুলো সম্পদের পূর্ণ নিয়োগ নির্দেশ করে। আর এ রেখার অভ্যন্তরে যেকোনো বিন্দুতে উৎপাদন করা যায়। কিন্তু সেখানে সম্পদের অদক্ষ ব্যবহার হয়। ফলে উৎপাদনের পরিমাণ কম হয়। উদ্দীপকে ধানের উৎপাদন ২৫ মেট্রিক টন ও গমের উৎপাদন ১০ মেট্রিক টন সংমিশ্রণটির অবস্থান হবে নিম্নরূপ: চিত্রে লম্ব অক্ষে ধান ও ভূমি অক্ষে গম উৎপাদন নির্দেশিত হয়েছে। ধান উৎপাদন ২৫ মেট্রিক টন ও গম উৎপাদন ১০ মেট্রিক টন হলে নতুন সংমিশ্রণ M বিন্দু পাওয়া যায়। এটি প্রদত্ত সম্পদ ও প্রযুক্তির সাপেক্ষে সম্পদের অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। অর্থাৎ এ বিন্দু উৎপাদন নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখার ওপরস্থ বিন্দুগুলোতে উৎপাদনের পূর্ণ নিয়োগ নির্দেশ করে। কিন্তু এ রেখার অভ্যন্তরে কোনো বিন্দুতে উৎপাদন করলে উৎপাদনের অনেক উপকরণ অব্যবহৃত থাকে। তাই এটি সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। এ কারণেই মো. সেলিম ২৫ মেট্রিক টন ধান ও ১০ মেট্রিক টন গম উৎপাদন করবে না।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে মো. সেলিম ২৫ মে. টন ধান ও ১০ মে. টন গম উৎপাদন করবে না কেন?…

উদ্দীপক

মো. সেলিম একজন কৃষক। তার ১৫ একর জমিতে ধান ও গম উৎপাদন নিম্নরূপ- সংমিশ্রণ ধান (মে. টন) গম (মে. টন) A ৪০ ০ B ৩৫ ১৫ C ৩০ ২০ D ২৫ ২৫ E ০ ৩৫

ঢাকা কলেজ · 2024

উত্তর

সীমিত সম্পদ দ্বারা মানুষের অসীম অভাব পূরণের সমস্য়াই অর্থনীতিতে নির্বাচন সমস্য়া।

উত্তর

ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজের উৎপাদন, বণ্টন, ভোগ, বিনিয়োগ কর্মকাণ্ড পরিচালিত হয় দাম ব্যবস্থার মাধ্যমে। দামব্যবস্থায় ক্রেতা-বিক্রেতার পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া তথা বাজার চাহিদা ও বাজার যোগান দ্বারা পণ্যের দাম নির্ধারিত হয়। যেমন- বাজারে কোনো পণ্যের যোগান চাহিদা অপেক্ষা হলে দাম বৃদ্ধি পাবে এবং বেশি হলে দাম হ্রাস পাবে। এক্ষেত্রে সরকার বা অন্য কোনো উৎস থেকে দাম নিয়ন্ত্রণ করা হয় না। দ্রব্যের দাম কম-বেশির ওপর নির্ভর করে উৎপাদন, বণ্টনা ভোগ ও বিনিয়োগ পরিচালিত হয়। তাই বলা হয়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল ভিত্তি হলো দামব্যবস্থা।

উত্তর

উৎপাদন সম্ভাবনা রেখা দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে উৎপন্ন দুটি দ্রব্যের সম্ভাব্য সর্বোচ্চ সংমিশ্রণ জানা যায়। সংমিশ্রণগুলো থেকে চিত্র অঙ্কন করলেই উৎপাদন, সম্ভাবনা রেখা পাওয়া যায়। এ রেখার মাধ্যমে কোনো দ্রব্যের সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদনের পরিমাণ জানা যায়। উদ্দীপকের সংমিশ্রণগুলো সাপেক্ষে নিচে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো: চিত্রে ভূমি অক্ষে গম এবং লম্ব অক্ষে ধানের উৎপাদন পরিমাপ করা হয়েছে। গম উৎপান ০ মেট্রিক টন হলে ধান উৎপাদন ৪০ মেট্রিক টন উৎপাদন করা যায়, যা A বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এভাবে গমের উৎপাদন ১৫, ২০, ২৫ ও ৩৫ মেট্রিক টন হলে ধানের উৎপাদন যথাক্রমে ৩৫, ৩০, ২৫ ও ০ মেট্রিক টন হয়। এগুলো B, C, D ও E বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত A, B, C, D ও B বিন্দু যোগ করলেই পাওয়া যায় AE উৎপাদন সম্ভাবনা রেখা।

উত্তর

উদ্দীপকে মো. সেলিম ২৫ মেট্রিক টন ধান ও ১০ মেট্রিক টন গম উৎপাদন করলে সম্পদের অদক্ষ ব্যবহার হবে। উৎপাদন সম্ভাবনা রেখা নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। তাই এ রেখার ওপরস্থ বিন্দুগুলো সম্পদের পূর্ণ নিয়োগ নির্দেশ করে। আর এ রেখার অভ্যন্তরে যেকোনো বিন্দুতে উৎপাদন করা যায়। কিন্তু সেখানে সম্পদের অদক্ষ ব্যবহার হয়। ফলে উৎপাদনের পরিমাণ কম হয়। উদ্দীপকে ধানের উৎপাদন ২৫ মেট্রিক টন ও গমের উৎপাদন ১০ মেট্রিক টন সংমিশ্রণটির অবস্থান হবে নিম্নরূপ: চিত্রে লম্ব অক্ষে ধান ও ভূমি অক্ষে গম উৎপাদন নির্দেশিত হয়েছে। ধান উৎপাদন ২৫ মেট্রিক টন ও গম উৎপাদন ১০ মেট্রিক টন হলে নতুন সংমিশ্রণ M বিন্দু পাওয়া যায়। এটি প্রদত্ত সম্পদ ও প্রযুক্তির সাপেক্ষে সম্পদের অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। অর্থাৎ এ বিন্দু উৎপাদন নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখার ওপরস্থ বিন্দুগুলোতে উৎপাদনের পূর্ণ নিয়োগ নির্দেশ করে। কিন্তু এ রেখার অভ্যন্তরে কোনো বিন্দুতে উৎপাদন করলে উৎপাদনের অনেক উপকরণ অব্যবহৃত থাকে। তাই এটি সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। এ কারণেই মো. সেলিম ২৫ মেট্রিক টন ধান ও ১০ মেট্রিক টন গম উৎপাদন করবে না।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।