উদ্দীপকের দেশ দুটির অর্থব্যবস্থা সমন্বয়ে কোন অর্থব্যবস্থার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপাকে উল্লেখিত একটি দেশে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং অন্য দেশে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান। এই দুই অর্থ ব্যবস্থার সমন্বয়ে মিশ্র অর্থব্যবস্থার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের A দেশে শ্রমিক শোষণ, ব্যাক্তিগত মালিকানাধীন সম্পদ, কোন কেন্দ্রীয় পরিকল্পনা না থাকায় ভোক্তার সার্বভৌমত্ব, আর এর ফলে সৃষ্ট স্বয়ংক্রিয় দামব্যবস্থা ইত্যাদির কথা উল্লেখ রয়েছে অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান। অপরদিকে B দেশে সকল কর্মকান্ডে কেন্দ্রীয় পরিকল্পনা, রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ, কেন্দ্রীয় পরিকল্পনার ফলে আয়ের সুষম বন্টন এবং ভোক্তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ ইত্যাদি উল্লেখ রয়েছে তথা দেশটিতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় ধরনের অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই ধরনের অর্থব্যবস্থায় সম্পত্তির ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি মালিকানা ও উদ্যোগ পরিলক্ষিত হয়। এই অর্থব্যবস্থায় গুরুত্বপূর্ণ খাতসমূহে সরকারি মালিকানা থাকে তবে অধিকাংশ উৎপাদন প্রতিষ্ঠানই বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। তবে এই ধরনের অর্থব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সরকার জনগণের কল্যাণে বিভিন্ন ভাতা প্রদান করে থাকে । তাই বলা যায়, ধণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সমন্বয়েই মিশ্র অর্থব্যবস্থা সৃষ্ট।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের দেশ দুটির অর্থব্যবস্থা সমন্বয়ে কোন অর্থব্যবস্থার অস্তিত্…
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর