উদ্দীপকের আলোকে দেশ দুটির অর্থ ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে দেশ দুটির অর্থ ব্যবস্থার মধ্যে নিম্নে তুলনামূলক আলোচনা করা হলো :উদ্দীপকের A দেশে সম্পদ ও উৎপাদনের উপকরণ গুলোর ওপর সরকারি মালিকানা বিরাজ করে এবং উৎপাদন বন্টন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষ গ্রহণ করে ; অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। অপরদিকে B দেশে সুদমুক্ত ভাবে অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। এদেশে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান দূর করার জন্য ধনীদের সম্পদের উপর গরিবদের অধিকার প্রতিষ্ঠা ও আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়।অর্থাৎ সলামী অর্থব্যবস্থা বিদ্যমান। সাধারণভাবে সমাজতান্ত্রিকের অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় বিদ্যমান এবং যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় কর্তৃপক্ষ গ্রহণ করে। এর প্রেক্ষিতে সেখানে অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত থাকে। অন্যদিকে এই ইসলামী অর্থব্যবস্থায় কুরআন ও হাদিসের আলোকে তা পরিচালিত হয়। যার ফলে দেশে সুদ, ধনী-দরিদ্র বৈষম্য ইত্যাদি অনুপস্থিত। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারি মালিকানাধীন সম্পত্তির কারণে সেখানে ব্যক্তিগত উদ্যোগ অনুপস্থিত। ফলে অবাধ প্রতিযোগিতা না থাকায় অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তবে এক্ষেত্রে মুদ্রাস্ফীতি শ্রেণী শোষণ ইত্যাদি অনুপস্থিত থাকার কারণে সামাজিক কল্যাণ ও সুষম উন্নয়ন ঘটে। ইসলামী অর্থ ব্যবস্থা সম্পদের যৌথ মালিকানা থাকায় অর্থনৈতিক উন্নয়ন দ্রুত হয়। এক্ষেত্রে ইনসাফপূর্ণ বন্টন ব্যবস্থা ও সুদমুক্ত হওয়ায় শ্রেণী শোষণ অনুপস্থিত থাকে। এছাড়াও সর্বোৎকৃষ্ট শ্রম নীতি থাকায় শ্রমিক শোষণ অনুপস্থিত থাকে এবং যাকাত, ওশর, ফিতরা এবং বায়তুল মাল থাকায় সেগুলোর ফলে দারিদ্র বিমোচনের কারনে সামাজিক কল্যাণ সর্বোচ্চ হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে দেশ দুটির অর্থ ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর