শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উপস্থিত হয়েছে তা ব্যাখ্যা কর।

উত্তর: “কি উপায়ে উৎপাদন করা হবে” উদ্দীপকে এই মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মূলত উৎপাদন কৌশল দুই প্রকার। শ্রম নিবিড় এবং পুঁজিনিবিড়। যে দেশে পুঁজি অপেক্ষা আশ্রমের সরবরাহ বেশি এবং শ্রমের মূল্য সস্তা সেই দেশ শ্রমনিবিড় উৎপাদন করবে। অপরদিকে যে দেশে পুঁজির পরিমাণ বেশি ও শ্রমের মজুরি বেশি সে দেশে পুঁজিনিবিড় উৎপাদন করবে। উদ্দীপকের চিত্রে লম্ব অক্ষে মূলধন এবং ভূমি অক্ষে শ্রম নির্দেশিত হয়েছে। চিত্রে P বিন্দুতে OY2 পরিমাণ মূলধন এবং OX1 পরিমাণ শ্রম নিয়োগ করে উৎপাদন করা হয়। অন্যদিকে Q বিন্দুতে OY1 পরিমাণ মূলধন এবং OX2 পরিমাণ শ্রম নিয়োগ করে উৎপাদন করা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে P বিন্দুতে অধিক পুঁজি এবং Q বিন্দুতে অধিক শ্রম বিনিয়োগ করে উৎপাদন করা হচ্ছে। অর্থাৎ P বিন্দুটি হচ্ছে পুঁজি নিবিড় উৎপাদন কৌশল এবং Q বিন্দুটি হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। অর্থাৎ কি উপায়ে উৎপাদন করা হবে এটি উক্ত দেশের মূলধন ও শ্রম উপকরণের প্রাচুর্যতার উপর নির্ভরশীল। তাই বলা যায়, “কি উপায়ে উৎপাদন করা হবে” উদ্দীপকে এই মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উপস্থিত হয়েছে তা ব্যাখ্যা কর।

Barisal · 2023

উত্তর

অর্থনীতিতে নির্বাচন বলতে অনেক অভাবের মধ্যে থেকে সর্বাধিক প্রয়োজনীয় অভাব গুলো বাছাই করার পন্থাকে বোঝায়।

উত্তর

ব্যষ্টিক অর্থনীতির বিষয় হলো একজন ভোক্তা বা একক ফার্মের আচরণ, চাহিদা, ভোগ, সঞ্চয়, আয়, ব্যয় ইত্যাদি। অন্যদিকে সামষ্টিক অর্থনীতির বিষয় হলো একটি দেশের মোট উৎপাদন, জাতীয় আয়, মোট চাহিদা, মোট যোগান, সাধারন দামস্তার ইত্যাদি। তাই ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পৃথকভাবে একটি অসম্পূর্ণ অর্থনৈতিক বিশ্লেষণ। কারণ সামষ্টিককে বাদ দিয়ে যেমন আলোচনা অসম্পূর্ণ তেমন এই ব্যষ্টিককে বাদ দিয়ে সামষ্টিক আলোচনা নিরর্থক। এসব কারণে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক।

উত্তর

“কি উপায়ে উৎপাদন করা হবে” উদ্দীপকে এই মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মূলত উৎপাদন কৌশল দুই প্রকার। শ্রম নিবিড় এবং পুঁজিনিবিড়। যে দেশে পুঁজি অপেক্ষা আশ্রমের সরবরাহ বেশি এবং শ্রমের মূল্য সস্তা সেই দেশ শ্রমনিবিড় উৎপাদন করবে। অপরদিকে যে দেশে পুঁজির পরিমাণ বেশি ও শ্রমের মজুরি বেশি সে দেশে পুঁজিনিবিড় উৎপাদন করবে। উদ্দীপকের চিত্রে লম্ব অক্ষে মূলধন এবং ভূমি অক্ষে শ্রম নির্দেশিত হয়েছে। চিত্রে P বিন্দুতে OY2 পরিমাণ মূলধন এবং OX1 পরিমাণ শ্রম নিয়োগ করে উৎপাদন করা হয়। অন্যদিকে Q বিন্দুতে OY1 পরিমাণ মূলধন এবং OX2 পরিমাণ শ্রম নিয়োগ করে উৎপাদন করা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে P বিন্দুতে অধিক পুঁজি এবং Q বিন্দুতে অধিক শ্রম বিনিয়োগ করে উৎপাদন করা হচ্ছে। অর্থাৎ P বিন্দুটি হচ্ছে পুঁজি নিবিড় উৎপাদন কৌশল এবং Q বিন্দুটি হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। অর্থাৎ কি উপায়ে উৎপাদন করা হবে এটি উক্ত দেশের মূলধন ও শ্রম উপকরণের প্রাচুর্যতার উপর নির্ভরশীল। তাই বলা যায়, “কি উপায়ে উৎপাদন করা হবে” উদ্দীপকে এই মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে P ও Q বিন্দুর মধ্যে Q বিন্দু টি নির্বাচন করা বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের চিত্রের P বিন্দুটি হচ্ছে পুঁজি নিবিড় উৎপাদন কৌশল এবং অপরদিকে Q বিন্দুটি হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। সাধারণত যে কোন দেশে উৎপাদন কৌশল হয় শ্রম নিবিড় অথবা পুজিনিবিড়। যে দেশে পুঁজি অপেক্ষা আশ্রমের সরবরাহ বেশি এবং শ্রমের মূল্য সস্তা সেই দেশ শ্রমনিবিড় উৎপাদন করবে। অপরদিকে যে দেশে পুঁজির পরিমাণ বেশি ও শ্রমের মজুরি বেশি সে দেশে পুঁজিনিবিড় উৎপাদন করবে।বাংলাদেশ একটি উন্নয়নশীল ও জনবহুল দেশ। সাধারণভাবে একটি জনবহুল ও উন্নয়নশীল দেশে একদিকে যেমন জনসংখ্যা বেশি হওয়ায় অত্যাধিক শ্রমিকের সরবারাহ বিরাজমান আবার অন্যদিকে উন্নয়নশীল হওয়ার কারণে মূলধন সমস্যা থাক্লেও তূলনামূলক বেশি সস্তায় শ্রম ও পাওয়া যায়। অর্থাৎ উন্নয়নশীল দেশে যেমন মূল ধরনের স্বল্পতা থাকে তেমনি আবার শ্রম বেশি থাকে এবং শ্রম সস্তা ও থাকে। যার ফলে এই ধরনের দেশে অত্যাধিক পুঁজির চেয়ে বেশি শ্রম নিয়োগ করে অধিক উৎপাদন সম্ভব। তাই বলা যায়, উদ্দীপকে P ও Q বিন্দুর মধ্যে Q বিন্দু টি নির্বাচন করা বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।