উদ্দীপকে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: “কি উপায়ে উৎপাদন করা হবে” উদ্দীপকে এই মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :মূলত উৎপাদন কৌশল দুই প্রকার। শ্রম নিবিড় ও পুঁজিনিবিড়। যে দেশে পুঁজি অপেক্ষা আশ্রমের সরবরাহ বেশি এবং শ্রমের মূল্য সস্তা সেই দেশ শ্রমনিবিড় উৎপাদন করবে। অপরদিকে যে দেশে পুঁজির পরিমাণ বেশি ও শ্রমের মজুরি বেশি সে দেশে পুঁজিনিবিড় উৎপাদন করবে।উদ্দীপকের চিত্রে লম্ব অক্ষে মূলধন এবং ভূমি অক্ষে শ্রম নির্দেশিত হয়েছে। চিত্রে T1 রেখা মূলধন নিবিড় উৎপাদনকে নির্দেশ করে। কারণ এখানে শ্রমের তুলনায় মূলধন বেশি ব্যবহার হয়েছে। আবার অন্যদিকে T2 রেখা শ্রমনিবিড় উৎপাদনকে নির্দেশ করে। কারণ এই রেখায় মূলধনের চেয়ে শ্রমকে বেশি ব্যবহার করা দেখানো হয়েছে। অর্থাৎ কি উপায়ে উৎপাদন করা হবে এটি উক্ত দেশের মূলধন ও শ্রম উপকরণের প্রাচুর্যতার উপর নির্ভরশীল। তাই বলা যায়, “কি উপায়ে উৎপাদন করা হবে” উদ্দীপকে এই মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর