শেয়ারFacebookWhatsApp

পুষ্পিতার দেশের সাথে উক্ত দেশের অর্থ ব্যবস্থা তুলনা কর।

উত্তর: উদ্দীপকের X দেশে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, অন্যদিকে পুষ্পিতার দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। নিম্নে দুটি দেশের অর্থব্যবস্থা তুলনা করা হলো :মিশ্র অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় ধরনের অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই ধরনের অর্থব্যবস্থায় সম্পত্তির ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি মালিকানা ও উদ্যোগ পরিলক্ষিত হয়। এই অর্থব্যবস্থায় গুরুত্বপূর্ণ খাতসমূহে সরকারি মালিকানা থাকে তবে অধিকাংশ উৎপাদন প্রতিষ্ঠানই বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। তবে এই ধরনের অর্থব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সরকার জনগণের কল্যাণে বিভিন্ন ভাতা প্রদান করে থাকে।অপরদিকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যাক্তিমালিকানা থাকে। এছাড়াও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি থাকায় এই ধরনের অর্থ অবস্থায় ব্যক্তিগত উদ্যোগ দেখা যায় অর্থাৎ উদ্যোগে স্বাধীনতা বিদ্যমান। যার ফলে উৎপাদকরা ভোক্তার চাহিদা, রুচি ইত্যাদির উপর ভিত্তি করে দ্রব্য উৎপাদন করেন এবং ভোক্তারাও পছন্দসই দ্রব্য কিনতে পারেন। অর্থাৎ ভোক্তার স্বাধীনতা লক্ষ্য করা যায়। দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে এক্ষেত্রে স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান। পাশাপাশি এই অর্থব্যবস্থায় শ্রমবাজারের নমনীয়তা থাকে এবং মুক্তবাজার অর্থনীতি বিরাজ করে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

পুষ্পিতার দেশের সাথে উক্ত দেশের অর্থ ব্যবস্থা তুলনা কর।

উদ্দীপক

পুষ্পিতা একটি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য X দেশে গমন করল। সেই দেশে নাগরিকদের জীবন জাঁকজমকপূর্ণ। সেখানে সম্পদের মালিকানা, উৎপাদন, বন্টন এবং ভোগের ক্ষেত্রে ব্যক্তির পূর্ণ স্বাধীনতার বিদ্যমান। সেখানে তার নিজের দেশের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে সরকারি বিনিয়োগের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগেরও সুযোগ আছে।

Rajshahi · 2023

উত্তর

যেসব দ্রব্যসামগ্রীর উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং সাহ্যিকতা আছে সেগুলোকে অর্থনীতিতে সম্পদ বলে।

উত্তর

ধনতান্ত্রিক দেশের সম্পদের বেশিরভাগই কিছু পুঁজিপতি ও উদ্যোক্তাদের মালিকানায় থাকে বলে শ্রেণী বৈষম্যের সৃষ্টি হয়। পুঁজিপতিরা দরিদ্র শ্রমিকদের দুর্বলতা সুযোগ দিয়ে কম মজুরিতে তাদের কাজে নিয়োজিত করে এবং মজুরির উদ্বৃত্ত অংশ আত্মসাৎ করে। এ প্রক্রিয়ায় একদিকে পুঁজিপতিরা যেমন অধিক ধনসম্পদের মালিক হয় ওঠে অন্যদিকে দরিদ্র শ্রমিকরা আরো দরিদ্র হয়ে পড়ে। আর এই কারণে সমাজে ধনী ও দরিদ্র শ্রেণীর উদ্ভব ঘটে এবং শ্রেণী বৈষম্য দেখা দেয়।

উত্তর

X দেশে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা বজায় থাকে। ব্যক্তি মালিকানাধীন সম্পদের কারণে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ পরিলক্ষিত হয়। যারা ভোক্তার চাহিদার রুচি ইত্যাদির উপর নির্ভর করে দ্রব্যাদি উৎপাদন করে থাকে এবং ভোক্তরাও তাদের প্রয়োজন অনুসারে দ্রব্যাদি গ্রহণ করতে পারে। অর্থাৎ ভোক্তার স্বাধীনতা বিদ্যমান। তবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দ্রব্যের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিরাজ করে। অর্থাৎ দ্রব্যের চাহিদা এবং যোগান অনুসারে উৎপাদকই দ্রব্যের দাম নির্ধারণ করে এবং এক্ষেত্রে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকে না। এর ফলশ্রুতিতে সমাজে শ্রেণীবৈষম্য দেখা দেয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুক্তবাজার অর্থনীতি পরিলক্ষিত হয়। উদ্দীপকের X দেশে সম্পদের ব্যাক্তিগত মালিকানা, উৎপাদন, বন্টন এবং ভোগের ক্ষেত্রে ব্যক্তির পূর্ণ স্বাধীনতার বিদ্যমান। যা মূলত ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে। তাই বলা যায়, X দেশে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান।

উত্তর

উদ্দীপকের X দেশে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, অন্যদিকে পুষ্পিতার দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। নিম্নে দুটি দেশের অর্থব্যবস্থা তুলনা করা হলো :মিশ্র অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় ধরনের অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই ধরনের অর্থব্যবস্থায় সম্পত্তির ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি মালিকানা ও উদ্যোগ পরিলক্ষিত হয়। এই অর্থব্যবস্থায় গুরুত্বপূর্ণ খাতসমূহে সরকারি মালিকানা থাকে তবে অধিকাংশ উৎপাদন প্রতিষ্ঠানই বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। তবে এই ধরনের অর্থব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সরকার জনগণের কল্যাণে বিভিন্ন ভাতা প্রদান করে থাকে।অপরদিকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যাক্তিমালিকানা থাকে। এছাড়াও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি থাকায় এই ধরনের অর্থ অবস্থায় ব্যক্তিগত উদ্যোগ দেখা যায় অর্থাৎ উদ্যোগে স্বাধীনতা বিদ্যমান। যার ফলে উৎপাদকরা ভোক্তার চাহিদা, রুচি ইত্যাদির উপর ভিত্তি করে দ্রব্য উৎপাদন করেন এবং ভোক্তারাও পছন্দসই দ্রব্য কিনতে পারেন। অর্থাৎ ভোক্তার স্বাধীনতা লক্ষ্য করা যায়। দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে এক্ষেত্রে স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান। পাশাপাশি এই অর্থব্যবস্থায় শ্রমবাজারের নমনীয়তা থাকে এবং মুক্তবাজার অর্থনীতি বিরাজ করে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।