তুমি কি মনে কর একজন উৎপাদনকারীর পক্ষে E ও F এবং C বিন্দুতে উৎপাদন করা সম্ভব? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকের আলোকে E ও C বিন্দুতে উৎপাদন সম্ভব তবে F বিন্দুতে উৎপাদন অসম্ভব হবে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো :উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে বিদ্যমান প্রযুক্তি ও সম্পদের ভিত্তিতে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন জানা যায়। আর এই উৎপাদন সম্ভাবনা রেখার ওপরস্থ কোন বিন্দুতে উৎপাদন করা হলে সেটি পূর্ণ নিয়োগ নির্দেশ করে এবং অন্তঃস্থ কোন বিন্দুতে উৎপাদন করা হলে তা অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। আবার এই রেখার বহিস্থ: যেকোন বিন্দু অ-অর্জনযোগ্য। চিত্রে উল্লেখিত তিনটি বিন্দুর মধ্যে E বিন্দুটি রেখাটির একটি অন্তঃস্থ বিন্দু। এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব। কিন্তু অন্তঃস্থ বিন্দু বিধায় এটিতে অপূর্ণন নিয়োগ প্রকাশ করে। তথা এই বিন্দুতে উৎপাদন যৌক্তিক নয়। অন্যদিকে C বিন্দুটি সম্ভাবনা রেখার মধ্যেকার একটি বিন্দু। অর্থাৎ এই বিন্দুতেও উৎপাদন সম্ভব এবং এটিতে পূর্ণ নিয়োগও প্রকাশ পায়। তথা এটি একটি হবে যৌক্তিক উৎপাদন। অপরদিকে F বিন্দু অ-অর্জনযোগ্য অঞ্চলের মধ্যে, কেননা এটি মূল সম্ভাবনা রেখার বহিস্থ: একটি বিন্দু। তথা উৎপাদন সম্ভব নয়।তাই উপরিউল্লিখিত বিশ্লেষণপূর্বক বলা যায়, E ও C বিন্দুতে উৎপাদন সম্ভব তবে F বিন্দুতে উৎপাদন অসম্ভব হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর একজন উৎপাদনকারীর পক্ষে E ও F এবং C বিন্দুতে উৎপাদন ক…
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর