একটি জনবহুল উন্নয়নশীল দেশে উদ্দীপকের T1 ও T2 উৎপাদন কৌশলের কোনটি অধিক যুক্তিযুক্ত? বিশ্লেষণ কর।
উত্তর: একটি জনবহুল উন্নয়নশীল দেশে উদ্দীপকের T1 ও T2 উৎপাদন কৌশলের T2 অধিক যুক্তিযুক্ত। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের চিত্রের T1 হচ্ছে পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। অপরদিকে T2 হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল। সাধারণত যে কোন দেশে উৎপাদন কৌশল হয় শ্রম নিবিড় অথবা পুজিনিবিড়। যে দেশে পুঁজি অপেক্ষা আশ্রমের সরবরাহ বেশি এবং শ্রমের মূল্য সস্তা সেই দেশ শ্রমনিবিড় উৎপাদন করবে। অপরদিকে যে দেশে পুঁজির পরিমাণ বেশি ও শ্রমের মজুরি বেশি সে দেশে পুঁজিনিবিড় উৎপাদন করবে। সাধারণভাবে একটি জনবহুল ও উন্নয়নশীল দেশে একদিকে যেমন জনসংখ্যা বেশি হওয়ায় অত্যাধিক শ্রমিকের সরবারাহ বিরাজমান আবার অন্যদিকে উন্নয়নশীল হওয়ার কারণে মূলধন সমস্যা থাক্লেও তূলনামূলক বেশি সস্তায় শ্রম ও পাওয়া যায়। অর্থাৎ উন্নয়নশীল দেশে যেমন মূল ধরনের স্বল্পতা থাকে তেমনি আবার শ্রম বেশি থাকে এবং শ্রম সস্তা ও থাকে। যার ফলে এই ধরনের দেশে অত্যাধিক পুঁজির চেয়ে বেশি শ্রম নিয়োগ করে অধিক উৎপাদন সম্ভব। তাই বলা যায়, একটি জনবহুল উন্নয়নশীল দেশে উদ্দীপকের T1 ও T2 উৎপাদন কৌশলের T2 অধিক যুক্তিযুক্ত।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
একটি জনবহুল উন্নয়নশীল দেশে উদ্দীপকের T1 ও T2 উৎপাদন কৌশলের কোনটি অ…
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর