X দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: X দেশে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা বজায় থাকে। ব্যক্তি মালিকানাধীন সম্পদের কারণে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ পরিলক্ষিত হয়। যারা ভোক্তার চাহিদার রুচি ইত্যাদির উপর নির্ভর করে দ্রব্যাদি উৎপাদন করে থাকে এবং ভোক্তরাও তাদের প্রয়োজন অনুসারে দ্রব্যাদি গ্রহণ করতে পারে। অর্থাৎ ভোক্তার স্বাধীনতা বিদ্যমান। তবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দ্রব্যের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিরাজ করে। অর্থাৎ দ্রব্যের চাহিদা এবং যোগান অনুসারে উৎপাদকই দ্রব্যের দাম নির্ধারণ করে এবং এক্ষেত্রে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকে না। এর ফলশ্রুতিতে সমাজে শ্রেণীবৈষম্য দেখা দেয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুক্তবাজার অর্থনীতি পরিলক্ষিত হয়। উদ্দীপকের X দেশে সম্পদের ব্যাক্তিগত মালিকানা, উৎপাদন, বন্টন এবং ভোগের ক্ষেত্রে ব্যক্তির পূর্ণ স্বাধীনতার বিদ্যমান। যা মূলত ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে। তাই বলা যায়, X দেশে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
X দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর