উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের অর্থ ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের একটি দেশে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং অপর দেশে ধনতান্ত্রিক অর্থ লব্যবস্থা বিরাজমান। অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের অর্থ ব্যবস্থা এক নয়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পত্তির ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি মালিকানা ও উদ্যোগ পরিলক্ষিত হয়। এই অর্থব্যবস্থায় অধিকাংশ উৎপাদন প্রতিষ্ঠানই বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। পাশাপাশি এইভাবে এই ধরনের ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে প্রধান লক্ষ্য থাকে মুনাফা সর্বোচ্চ কারণ এবং ভোক্তা ও তার নিজের পছন্দমতো দ্রব্য গ্রহণ করতে পারার কারণে কোন ধরনের দ্রব্য উৎপাদন করা হবে তা ভোক্তা নিয়ন্ত্রণ করে। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের সকল উপকরণ সরকার বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনার দ্বারা উৎপাদন পরিচালিত হয় এবং সকল সম্পদের মালিক হয় রাষ্ট্র। এ ধরনের অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা, শ্রেণীবৈষম্য, ব্যক্তিগত মুনাফা ইত্যাদি অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের অর্থ ব্যবস্থা এক নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের অর্থ ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর