উদ্দীপকে নোমান যে দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে গিয়েছেন সেই দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থ ব্যবস্থা তুলনা কর।
উত্তর: উদ্দীপকের নোমানের উচ্চশিক্ষা গ্রহণের দেশটিতে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান অপরদিকে বাংলাদেশের মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান। নিম্নে সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থব্যবস্থার তুলনামূলক আলোচনা করা হলো :মিশ্র অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় ধরনের অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই ধরনের অর্থব্যবস্থায় সম্পত্তির ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি মালিকানা ও উদ্যোগ পরিলক্ষিত হয়। এই অর্থব্যবস্থায় গুরুত্বপূর্ণ খাতসমূহে সরকারি মালিকানা থাকে তবে অধিকাংশ উৎপাদন প্রতিষ্ঠানই বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। তবে এই ধরনের অর্থব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সরকার জনগণের কল্যাণে বিভিন্ন ভাতা প্রদান করে থাকে।অপরদিকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সকল সম্পত্তি মালিক রাষ্ট্র হওয়ার কারণে এখানে কোন প্রকার ব্যক্তিগত উদ্যোগ দেখা যায় না। এছাড়াও ভোক্তার ভোগের বিষয়ে কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমেই নির্ধারণ করা হয়ে থাকে যে ভোক্তা কোন দ্রব্যটি ভোগ করবে। যার ফলে একদিকে যেমন ব্যক্তিগত উদ্যোগ না থাকায় অবাধ প্রতিযোগিতা পরিলক্ষিত হয় না। অন্যদিকে বক্তার স্বাধীনতা না থাকার কারণে নির্দিষ্ট কোন দ্রব্যের প্রতি চাহিদা না থাকার কারণে দাম ও বৃদ্ধি পায় না। অর্থাৎ এই ক্ষেত্রে সরকার দ্রব্যের মূল্য পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নোমান যে দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে গিয়েছেন সেই দেশের অর…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর