উদ্দীপকের আলোকে মি. জনের দেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের মি. জনের দেশে প্রচলিত অর্থব্যবস্থার সাথে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মিল রয়েছে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে সব অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এ ধরনের অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগ অনুপস্থিত। কী উৎপাদন করা হবে, কার জন্য করা হবে এবং কতটুকু করা হবে ইত্যাদি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এখানে ভোক্তার অবাধ স্বাধীনতা থাকে না। উদ্দীপকে মি. জন ব্যক্তিগত বিনিয়োগ করে উদ্যোক্তা হওয়ার। কিন্তু তার দেশে এর কোনো সুযোগ নেই। সেখানে দেশের সব সম্পদের মালিক সরকার এবং সব অর্থনৈতিক কর্মকাণ্ড সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। অর্থাৎ উৎপাদন, বণ্টন, বিনিময় ও ভোগ ইত্যাদি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তাই এ অর্থব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা অনুপস্থিত। এসব বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক অর্থনীতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মি. জনের দেশে প্রচলিত অর্থব্যবস্থার সাথে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মিল রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. জনের দেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর