উদ্দীপকে মি. জন এবং মি. ব্রাউনের অর্থব্যবস্থার মিশ্রণ ঘটিয়ে কি অর্থব্যবস্থা তৈরি করা যায়? সেই অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকে মি. জন এবং মি. ব্রাউনের দেশের অর্থব্যবস্থার মিশ্রণ ঘটিয়ে মিশ্র অর্থব্যবস্থা তৈরি করা যায়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক সব কার্যক্রম সরকারি হস্তক্ষেপ ছাড়া বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। আবার, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের সব উপকরণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। আর মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানার পাশাপাশি সরকারি মালিকানা ও উদ্যোগ বিরাজ করে। তাই মিশ্র অর্থব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সমন্বিত রূপ। উদ্দীপকে মি. জনের দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। আবার মি. ব্রাউন তার দেশে নিজ উদ্যোগে বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জন করেছে। কিন্তু তার দেশে শ্রেণি বৈষম্য ও শ্রমিক শোষণ বিদ্যমান। অর্থাৎ, মি. ব্রাউনের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত আছে। এখন মি. জন ও মি. ব্রাউনের দেশের অর্থব্যবস্থার সমন্বয় ঘটালে মিশ্র অর্থব্যবস্থায় রূপান্তর হবে। কারণ, সেক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও পরিলক্ষিত হবে। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগে পণ্য ও সেবার উৎপাদন হয়। তবে 'সরকারি উদ্যোগে কিছু জনগুরুত্বপূর্ণ পণ্য ও সেবা উৎপাদিত ও বণ্টিত হয়। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তির মৌলিক অধিকার, চিন্তর স্বাধীনতা বিদ্যমান থাকে। এ অর্থব্যবস্থায় উৎপাদন, ভোগ ও বণ্টনে ব্যক্তির স্বাধীনতা স্বীকৃত। তবে জনকল্যাণের স্বার্থে সরকার পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারে। এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ থাকায় সর্বোচ্চ উৎপাদন হয়। শ্রমিক শোষণ রোধে সরকার ন্যূনতম মজুরি নির্ধারণ করে থাকে। সরকারি ও বেসরকারি উভয় মালিকানায় ব্যবসা পরিচালিত হয়, যা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. জন এবং মি. ব্রাউনের অর্থব্যবস্থার মিশ্রণ ঘটিয়ে কি অর্থ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর