উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন কর।
উত্তর: চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ হলো চাহিদা রেখা। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে। দ্রব্যের দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্কই হলো চাহিদা বিধি। এবং চাহিদা বিধিকে রেখা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে চাহিদা রেখা বলে। চিত্রে, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ ও লম্ব অক্ষে দাম নির্দেশিত। দাম ৪০ টাকা হওয়ায় চাহিদার পরিমাণ ১০ কেজি যা a বিন্দু দ্বারা নির্দেশিত। আবার দাম বেড়ে ৬০ টাকা হলে চাহিদার পরিমাণ ৬ টাকা যা b বিন্দু দ্বারা নির্দেশিত। a, b যোগ করে চাহিদা রেখা DD [গণিত] পাই। ∴ এটি হলো উদ্দীপকের তথ্যের আলোকে অঙ্কিত চাহিদা রেখা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর