“প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখাকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে”—উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) উভয় ধারণা মোট ব্যয় (TC) থেকে উদ্ভুত। উদ্দীপকের তথ্যের আলোকে সূচি ও অঙ্কিত চিত্রে লক্ষ করা যায়, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) উভয়ই কমতে থাকে। তবে গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় বেশি হারে কমে। অর্থাৎ AC > MC হয়। একপর্যায়ে AC রেখার সর্বনিম্ন বিন্দুতে MC রেখা ছেদ করে। এ পর্যায়ে AC = MC হয়। এরপর উৎপাদন বাড়লে AC ও MC রেখা উভয়ই বাড়ে এবং AC অপেক্ষা MC বেশি হারে বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা ছেদ করে উপরে উঠে যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
“প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখাকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে”—উদ্…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর