উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের অর্থব্যবস্থা কি এক? ভিন্ন হলে পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দুইটি দেশের অর্থব্যবস্থা এক নয়। কেননা একটি সমাজতান্ত্রিক অন্যটি মিশ্র অর্থব্যবস্থা। রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে যে অর্থ ব্যবস্থায় যাবতীয় অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হয় তাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। অন্যদিকে যে অর্থব্যবস্থায় বেসরকারি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানা ও উদ্যোগ বিদ্যমান তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে। এটি মূলত ধণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মিশ্ররূপ। উদ্দীপকের X দেশের প্রতিটি অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ায় পরিষ্কার যে দেশটিতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। অন্যদিকে উদ্দীপকের সালমান শাহেবের নির্দেশে শুধু সরকার নয় বেসরকারি উদ্যোগেও অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। অর্থাৎ এখানে যেহেতু সরকারি ও বেসরকারি উভয় মালিকানা বিদ্যমান তাই এটি মিশ্র অর্থনীতির দেশ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের অর্থব্যবস্থা কি এক? ভিন্ন হলে পার্থক্য…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর