তুমি কি মনে কর, কিবরিয়া সাহেবের নিজ দেশের অর্থব্যবস্থার চেয়ে ভ্রমণকৃত দেশের অর্থব্যবস্থা অধিকতর শ্রেয়- উত্তরের সাপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি কিবরিয়া সাহেবের নিজ দেশের অর্থব্যবস্থার চেয়ে ভ্রমণকৃত দেশটির অর্থব্যবস্থা অধিকশ্রেয় মনে করি। উদ্দীপকের কিবরিয়া সাহেবের দেশের অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কে নির্দেশ করে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল সম্পদ ও উৎপাদানের উপকরণগুলো মালিকানা ব্যক্তি কেন্দ্রিক। এই অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা ও অবাধ প্রতিযোগিতা উপস্থিত। ফলে ভোক্তা ও উৎপাদনকারী পূর্ণ স্বাধীনতা ভোগ করে। এক্ষেত্রে সরকার কোন হস্তক্ষেপ করে না বলে শ্রেণী বৈষম্য লক্ষ্য করা যায়। এই অর্থব্যবস্থায় বিক্রেতার মুখ্য উদ্দেশ্য থাকে সর্বোচ্চ মুনাফা লাভ করা। সরকার কর্তৃক দাম নিয়ন্ত্রিত না থাকায় অনেক দ্রব্য সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে থাকে এবং সমাজে আয় বৈষম্য থাকে। অন্যদিকে কিবরিয়া সাহেবের ভ্রমণকৃত দেশের অর্থ ব্যবস্থা অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বিপরীত চিত্র ফুটে উঠে।এ অর্থব্যবস্থা কেন্দ্রীয়ভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা থাকে না এবং অবাধ প্রতিযোগিতাও অনুপস্থিত। সকল মানুষ নির্ধারিত দামে দ্রব্য ক্রয় করতে পারে এবং বৈষম্য সৃষ্টি হয় না । যা সর্বোপরি সমাজের জন্য কল্যাণকর। উপর আলোচনা থেকে বোঝা যায় যে, কিবরিয়া সাহেবের নিজ দেশের অর্থব্যবস্থা অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে তার ভ্রমণকৃত দেশটির অর্থব্যবস্থা অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অধিকতর শ্রেয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, কিবরিয়া সাহেবের নিজ দেশের অর্থব্যবস্থার চেয়ে ভ্রমণক…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর