উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের অর্থব্যবস্থার তুলনা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুজন সাহেবের দেশে মিশ্র এবং 'Y [গণিত] দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান ।যে অর্থব্যবস্থায় বেসরকারি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানা ও উদ্যোগ বিদ্যমান তা-ই মিশ্র অর্থব্যবস্থা। এটি মূলত ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মিশ্ররূপ। আর যে অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং রাষ্ট্রীয় উদ্যোগে সব অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা।উদ্দীপকে 'Y [গণিত] দেশে শিক্ষাব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, চিকিৎসা সেবাসহ সবকিছু সরকারি উদ্যোগে পরিচালিত হয়। অর্থাৎ, 'Y [গণিত] দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। অপরদিকে, সুজনের দেশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তাও আছে। যা মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে।সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিক রাষ্ট্র। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় সরকরি ও বেসরকারি যৌথ মালিকানা বিদ্যমান । সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় উদ্যোগে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এখানে ভোক্তা ও উৎপাদনকারীর অবাধ স্বাধীনতা অনুপস্থিত। তাই এ অর্থব্যবস্থায় শ্রেণিবৈষম্য থাকে না। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় যৌথ উদ্যোগ থাকায় অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। তাই এখানে শ্রেণিবৈষম্য লক্ষণীয়। এ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা নেই। তাই বলা যায়, উদ্দীপকের দুটি দেশের অর্থব্যবস্থায় বিস্তর পার্থক্য বিদ্যমান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের অর্থব্যবস্থার তুলনা করো ।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর