G (2,8) এবং H ( 3,12) বিন্দু দুটির উৎপাদন সম্ভাবনা যাচাই করো।
উত্তর: উদ্দীপক অনুযায়ী G (2, 8) এবং H ( 3, 12 ) বিন্দুতে উৎপাদন যথাক্রমে অদক্ষ ও অসম্ভব।উৎপাদন সম্ভাবনা রেখা, বিদ্যমান প্রযুক্তি ও সম্পদের ভিত্তিতে দুটি দ্রব্যের সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে। তাই উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ যেকোনো বিন্দুতে উৎপাদন করা হলে তা পূর্ণ নিয়োগ নির্দেশ করে। এ রেখার অন্তঃস্থ যেকোনো বিন্দু অদক্ষ অঞ্চল নির্দেশ করে। আর এ রেখার বহিস্থ যেকোনো বিন্দু অ-অর্জনযোগ্য অঞ্চল নির্দেশ করে । উদ্দীপকে X ও Y দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ A, B, C, D, E ও F দেওয়া আছে। প্রশ্নক্তো শর্ত সাপেক্ষে G (2, 8) এবং H (3,2) বিন্দু দুটির উৎপাদন সম্ভাবনা হবে অদক্ষ ও অ-অর্জনযোজ্য। নিচে চিত্রের সাহায্যে তা দেখানো হলো— চিত্রে X দ্রব্যের 2 একক ও Y দ্রব্যের ৪ একক উৎপাদনের জন্য প্রাপ্ত সংমিশ্রণ হলো G বিন্দু। এটি উৎপাদন সম্ভাবনা রেখা ভেতরে অবস্থান করছে। G বিন্দুতে উৎপাদন সম্ভব হলেও তা অদক্ষ অঞ্চল বলে বিবেচিত। আবার X দ্রব্যের ও একক Y দ্রব্যের 12 একক উৎপাদনের প্রাপ্ত সংমিশ্রণ H বিন্দু। এটি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করছে। অর্থাৎ H বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। কারণ H বিন্দুতে উৎপাদন করার মতো সম্পদ নেই। অতএব, বলা যায়, G বিন্দুতে উৎপাদন করলে সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহার হবে না। আর H বিন্দুতে উৎপাদন করা অসম্ভব হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
G (2,8) এবং H ( 3,12) বিন্দু দুটির উৎপাদন সম্ভাবনা যাচাই করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর