উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থার সাথে অপরাপর অর্থব্যবস্থার তুলনা করে কোনটি অধিক উন্নত- মন্তব্য করো।
উত্তর: ধনতান্ত্রিক কিংবা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনায় জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থব্যবস্থাই উত্তম।ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শুধু ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকায় উচ্চ মুদ্রাস্ফীতি ও শ্রেণিবৈষম্যের সৃষ্টি হয়। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণিবৈষম্য না থাকলেও ভোক্তার স্বাধীনতা থাকে না এবং আমলাতান্ত্রিক জটিলতার উদ্ভব হয়। অন্যদিকে, মিশ্র অর্থব্যবস্থায় উক্ত দুটি অর্থব্যবস্থার দোষগুলো পরিহার করে গুণগুলো গ্রহণ করা হয়। এজন্য মিশ্র অর্থব্যবস্থায় জনকল্যাণ সর্বাধিক গুরুত্ব পায়।উদ্দীপকের গুলেনের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। আর ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল কিছু ব্যক্তি উদ্যোগে উৎপাদিত হওয়ায় ভোক্তাকে উচ্চ মূল্যে দ্রব্য বা সেবা ভোগ করতে হয়। তাছাড়া, উৎপাদনকারী শুধু মুনাফার উদ্দেশ্যে উৎপাদন পরিচালনা করে। আবার, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় এর বিপরীত অবস্থা পরিলক্ষিত হলেও ব্যক্তি স্বাধীনতা থাকে না। অর্থাৎ, এ অর্থব্যবস্থায় ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে সমাজের স্বার্থ বিবেচনা করা হয়।মিশ্র অর্থব্যবস্থায় সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার পাশাপাশি কিছু কিছু কারখানা সরকারি উদ্যোগে পরিচালিত হয়। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি উদ্যোগ স্বীকৃত বলে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়। সরকার জনকল্যাণের জন্য প্রয়োজনবোধে দামব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। ফলে জনকল্যাণ সর্বাধিক হয়। তাই বলা যায়, ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনায় গুলেনের দেশের অর্থব্যবস্থা তথা মিশ্র অর্থব্যবস্থাই উত্তম।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থার সাথে অপরাপর অর্থব্যবস্থার তুলনা করে…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর