শেয়ারFacebookWhatsApp

মি. জনসনের দেশে যে অর্থব্যবস্থা প্রচলিত তার তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. জনসনের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে। নিচে মিশ্র অর্থব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও পরিলক্ষিত হয়। একদিকে যেমন বেসরকারি উদ্যোগে পণ্য ও সেবার উৎপাদন ও বণ্টন হয়, তেমনি অন্যদিকে সরকারি উদ্যোগে জনগুরুত্বপূর্ণ পণ্য ও সেবা উৎপদিত ও বণ্টিত হয়। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তির মৌলিক অধিকার, চিন্তার স্বাধীনতা এবং উৎপাদন, ভোগ ও বণ্টনে ব্যক্তির স্বাধীনতা স্বীকৃত। তবে জনকল্যাণের স্বার্থে সরকার পরোক্ষ নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে পারে। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি খাতের অস্তিত্ব থাকায় উৎপাদন ক্ষেত্রে প্রতিযোগিতা বিরাজ করে। এতে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। আবার, শ্রমিক শোষণ রোধে ন্যূনতম মজুরি, কর্মকালীন সময়, ছুটি ইত্যাদি বিষয় সরকার নির্ধারণ করে থাকে। উদ্দীপকে 'X [গণিত] দেশে উপরের বৈশিষ্ট্যগুলো সরকারি ও বেসরকারি উভয় মালিকানা ব্যবসায় পরিচালিত হয়, যা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে। সুতরাং বলা যায় 'X [গণিত] দেশের অর্থব্যবস্থার প্রকৃতি মিশ্র অর্থব্যবস্থা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মি. জনসনের দেশে যে অর্থব্যবস্থা প্রচলিত তার তিনটি বৈশিষ্ট্য লেখো।

উদ্দীপক

মি. জনসন 'XX^{\prime} দেশে বেড়াতে গিয়ে দেখলেন যে, দেশটিতে সকল অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু তার নিজের দেশে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শিল্প, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়।

Comilla · 2019

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মি. জনসনের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে। নিচে মিশ্র অর্থব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও পরিলক্ষিত হয়। একদিকে যেমন বেসরকারি উদ্যোগে পণ্য ও সেবার উৎপাদন ও বণ্টন হয়, তেমনি অন্যদিকে সরকারি উদ্যোগে জনগুরুত্বপূর্ণ পণ্য ও সেবা উৎপদিত ও বণ্টিত হয়। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তির মৌলিক অধিকার, চিন্তার স্বাধীনতা এবং উৎপাদন, ভোগ ও বণ্টনে ব্যক্তির স্বাধীনতা স্বীকৃত। তবে জনকল্যাণের স্বার্থে সরকার পরোক্ষ নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে পারে। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি খাতের অস্তিত্ব থাকায় উৎপাদন ক্ষেত্রে প্রতিযোগিতা বিরাজ করে। এতে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। আবার, শ্রমিক শোষণ রোধে ন্যূনতম মজুরি, কর্মকালীন সময়, ছুটি ইত্যাদি বিষয় সরকার নির্ধারণ করে থাকে। উদ্দীপকে 'XX^{\prime} দেশে উপরের বৈশিষ্ট্যগুলো সরকারি ও বেসরকারি উভয় মালিকানা ব্যবসায় পরিচালিত হয়, যা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে। সুতরাং বলা যায় 'XX^{\prime} দেশের অর্থব্যবস্থার প্রকৃতি মিশ্র অর্থব্যবস্থা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মি. জনসন এবং 'XX^{\prime} দেশে যথাক্রমে মিশ্র অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে। ভোক্তার সার্বভৌমত্ব ও শ্রেণিবৈষম্যের ভিত্তিতে উক্ত দুটি অর্থব্যবস্থার তুলনামূলক আলোচনা নিচে উপস্থাপন করা হলো: মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তির স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা প্রভৃতি মৌলিক অধিকারের স্বীকৃতি থাকায় ভোক্তার সার্বভৌমত্ব বজায় থাকে। তবে এ অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা, আয় উপার্জনের সুযোগ-সুবিধা ও সক্ষমতার ভিত্তিতে সমাজের মানুষ বিভিন্ন শ্রেণিতে বিভক্ত থাকে; তথা শ্রেণিবৈষম্য পরিলক্ষিত হয়। অন্যদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট সম্পদ এবং উৎপাদনের সকল উপকরণের মালিক হলো সরকার। অর্থাৎ এখানে ব্যক্তি উদ্যোগে বিপুল পরিমাণ মুনাফা ও সম্পদ আহরণের সুযোগ নেই। তাই এ অর্থব্যবস্থায় শ্রেণিবৈষম্য সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। উদ্দীপকে লক্ষ করা যায়, মি. জনসনের দেশে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে উৎপাদন পরিচালিত হয়। এর ফলে ভোক্তা তার পছন্দ মতো দ্রব্য ভোগ করতে পারে। তবে ব্যক্তি উদ্যোগ স্বীকৃত থাকায় শ্রেণিবৈষম্যও পরিলক্ষিত হয়। পক্ষান্তরে, মি. জনসন 'XX^{\prime} দেশে বেড়াতে গিয়ে জানতে পারেন দেশটিতে সকল অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্র বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এর ফলে 'XX^{\prime} দেশটিতে শ্রেণিবৈষম্য পরিলক্ষিত হয় না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কার্যকলাপ সরকার নিয়ন্ত্রণ করে বলে জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোগ করতে পারে না। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি উদ্যোগ ও অবাধ প্রতিযোগিতা থাকায় উৎপাদনকারীরা ভোক্তার পছন্দকে গুরুত্ব দেয়। তবে প্রয়োজনে সরকার হস্তক্ষেপ করতে পারে। পরিশেষে বলা যায়, মিশ্র অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব বজায় থাকলেও শ্রেণিবৈষম্য বিদ্যমান। পক্ষান্তরে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণিবৈষম্য না থাকলেও ভোক্তার সার্বভৌমত্ব খর্ব হয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।