শেয়ারFacebookWhatsApp

অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন?

উত্তর: গাউদ্দীপকে উল্লিখিত গুলেনের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও পরিলক্ষিত হয়। বেসরকারি উদ্যোগে পণ্য ও সেবার উৎপাদন ও বণ্টন হয়। সরকারি উদ্যোগে জনগুরুত্বপূর্ণ পণ্য ও সেবা উৎপাদিত ও বণ্টিত হয়। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তির মৌলিক অধিকার, চিন্তার স্বাধীনতা এবং উৎপাদন, ভোগ ও বণ্টনে ব্যক্তির স্বাধীনতা স্বীকৃত। তবে জনকল্যাণের স্বার্থে সরকার পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারে। উদ্দীপকে গুলনের দেশে প্রতিরক্ষা, প্রশাসন, ওয়াসা ও সেবাখাত সরকার নিয়ন্ত্রিত। পাশাপাশি সবক্ষেত্রে বেসরকারি খাতে রয়েছে। যা মিশ্র অর্থব্যবস্থার ধারণা প্রকাশ করে। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি খাতের অস্তিত্ব থাকায় উৎপাদন ক্ষেত্রে প্রতিযোগিতা বিরাজ করে। এতে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। আবার, শ্রমিক শোষণ রোধে ন্যূনতম মজুরি, কর্মকালীন সময়, ছুটি ইত্যাদি বিষয় সরকার নির্ধারণ করে থাকে। সরকারি ও বেসরকারি উভয় মালিকানা ব্যবসায় পরিচালিত হয়, যা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে। সুতরাং বলা যায় গুলনের দেশের অর্থব্যবস্থার প্রকৃতি মিশ্র অর্থব্যবস্থা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন?

উদ্দীপক

গুলেনের দেশে প্রতিরক্ষা, প্রশাসন, বিদ্যুৎ, ওয়াসাসহ আরও কিছু ব্যবসা ও সেবাখাত সরকারের নিয়ন্ত্রণাধীন। পাশাপাশি প্রায় সবক্ষেত্রেই সে দেশে বেসরকারি খাতও রয়েছে।

Rajshahi · 2019

উত্তর

বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে উৎপন্ন দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশকারী রেখাই উৎপাদন সম্ভাবনা রেখা।

উত্তর

অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। অসীম অভাব পূরণের জন্য মানুষের প্রয়োজনীয় সম্পদ সীমিত। সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত সমাজের প্রতিটি মানুষ অভাবের সাথে সংগ্রাম করে আসছে। একটি অভাব পূরণ হলে আর একটি অভাব নতুনরূপে দেখা দেয়। মানুষ এসব নতুন অভাব সম্পদের সাহায্যে পূরণ করে। কিন্তু অসীম অভাব পূরণের জন্য প্রাপ্ত সম্পদের পরিমাণ সীমিত। সীমিত এ সম্পদ দিয়ে মানুষ তার অসংখ্য অভাবের সামান্যই মেটাতে পারে। এজন্য মানুষের পক্ষে সব অভাব একসাথে পূরণ করা সম্ভবপর হয় না।

উত্তর

গাউদ্দীপকে উল্লিখিত গুলেনের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও পরিলক্ষিত হয়। বেসরকারি উদ্যোগে পণ্য ও সেবার উৎপাদন ও বণ্টন হয়। সরকারি উদ্যোগে জনগুরুত্বপূর্ণ পণ্য ও সেবা উৎপাদিত ও বণ্টিত হয়। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তির মৌলিক অধিকার, চিন্তার স্বাধীনতা এবং উৎপাদন, ভোগ ও বণ্টনে ব্যক্তির স্বাধীনতা স্বীকৃত। তবে জনকল্যাণের স্বার্থে সরকার পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারে। উদ্দীপকে গুলনের দেশে প্রতিরক্ষা, প্রশাসন, ওয়াসা ও সেবাখাত সরকার নিয়ন্ত্রিত। পাশাপাশি সবক্ষেত্রে বেসরকারি খাতে রয়েছে। যা মিশ্র অর্থব্যবস্থার ধারণা প্রকাশ করে। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি খাতের অস্তিত্ব থাকায় উৎপাদন ক্ষেত্রে প্রতিযোগিতা বিরাজ করে। এতে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। আবার, শ্রমিক শোষণ রোধে ন্যূনতম মজুরি, কর্মকালীন সময়, ছুটি ইত্যাদি বিষয় সরকার নির্ধারণ করে থাকে। সরকারি ও বেসরকারি উভয় মালিকানা ব্যবসায় পরিচালিত হয়, যা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে। সুতরাং বলা যায় গুলনের দেশের অর্থব্যবস্থার প্রকৃতি মিশ্র অর্থব্যবস্থা।

উত্তর

ধনতান্ত্রিক কিংবা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনায় জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থব্যবস্থাই উত্তম।ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শুধু ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকায় উচ্চ মুদ্রাস্ফীতি ও শ্রেণিবৈষম্যের সৃষ্টি হয়। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণিবৈষম্য না থাকলেও ভোক্তার স্বাধীনতা থাকে না এবং আমলাতান্ত্রিক জটিলতার উদ্ভব হয়। অন্যদিকে, মিশ্র অর্থব্যবস্থায় উক্ত দুটি অর্থব্যবস্থার দোষগুলো পরিহার করে গুণগুলো গ্রহণ করা হয়। এজন্য মিশ্র অর্থব্যবস্থায় জনকল্যাণ সর্বাধিক গুরুত্ব পায়।উদ্দীপকের গুলেনের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। আর ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল কিছু ব্যক্তি উদ্যোগে উৎপাদিত হওয়ায় ভোক্তাকে উচ্চ মূল্যে দ্রব্য বা সেবা ভোগ করতে হয়। তাছাড়া, উৎপাদনকারী শুধু মুনাফার উদ্দেশ্যে উৎপাদন পরিচালনা করে। আবার, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় এর বিপরীত অবস্থা পরিলক্ষিত হলেও ব্যক্তি স্বাধীনতা থাকে না। অর্থাৎ, এ অর্থব্যবস্থায় ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে সমাজের স্বার্থ বিবেচনা করা হয়।মিশ্র অর্থব্যবস্থায় সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার পাশাপাশি কিছু কিছু কারখানা সরকারি উদ্যোগে পরিচালিত হয়। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি উদ্যোগ স্বীকৃত বলে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়। সরকার জনকল্যাণের জন্য প্রয়োজনবোধে দামব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। ফলে জনকল্যাণ সর্বাধিক হয়। তাই বলা যায়, ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনায় গুলেনের দেশের অর্থব্যবস্থা তথা মিশ্র অর্থব্যবস্থাই উত্তম।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।