A ও B দেশ দুটির মধ্যে কোন দেশের অর্থব্যবস্থাকে তুমি উত্তম বলে মনে কর? যুক্তি দাও।
উত্তর: 'A [গণিত] ও 'B [গণিত] দেশ দুটির মধ্যে B দেশের অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থাকে আমি উত্তম মনে করি। যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। এই ধরনের অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ বিরাজমান থাকে। যে অর্থ ব্যবস্থায় ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে ও উত্তম গুনগুলো গ্রহণ করে, তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। অধ্যাপক পি. এ. স্যামুয়েলসনের মতে, “A mixed economy in one in which the elements of governments control are intermingled with the market element in organizing production and consumption.” উদ্দীপক A হল সমাজতান্ত্রিক দেশ এবং B হলো মিশ্র অর্থব্যবস্থার দেশ। A দেশে কোন ব্যক্তি সম্পদের মালিক হতে পারেনা। সরকার তার যোগ্যতা অনুযায়ী তাকে কাজ দেয়, সেই কাজের বিনিময়ে সে খাদ্য ও মজুরি পায়। সরকারের বর্ণিত নিয়মের বাইরে কিছু করার সুযোগ নেই। অন্যদিকে B দেশে ব্যক্তি ও রাষ্ট্র মালিকানা দুটি উপস্থিত। সেখানে সরকারি ও বেসরকারি বিনিয়োগ, অর্থনৈতিক পরিকল্পনা, মুনাফা ও প্রতিযোগিতা ইত্যাদি বিদ্যমান। অতএব, A দেশের তুলনায় B দেশের অর্থব্যবস্থা উত্তম।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
A ও B দেশ দুটির মধ্যে কোন দেশের অর্থব্যবস্থাকে তুমি উত্তম বলে মনে ক…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর