উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] দেশের দামব্যবস্থা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A দেশের ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ ব্যাতিরেকে ব্যাক্তি মালিকানা ও ব্যক্তির স্বতন্ত্রতা বজায় রেখে দাম নির্ধারিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। এই অর্থব্যবস্থায় উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান। ফলে এই অর্থব্যবস্থায়ী শোষণ লক্ষ্য করা যায়। উদ্দীপকের A দেশের অর্থব্যবস্থায় আয় ও সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান। উদ্যোগের পূর্ণ স্বাধীনতা ভোগ করে এবং স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাও রয়েছে। যেহেতু ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তির মালিকানা বৃদ্ধমান অর্থাৎ সরকারি কোন হস্তক্ষেপ থাকে না। তাই এই অর্থব্যবস্থায় চাহিদা ও যোগানের ভিত্তিতে দাম নির্ধারিত হয়। যা স্বয়ংক্রিয়তা অবস্থাকে নির্দেশ করে। সুতরাং উপরে উল্লিখিত আলোচনা থেকে বলা যায়, A দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান থাকায় উক্ত অর্থব্যবস্থার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা প্রচলিত রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'A দেশের দামব্যবস্থা বিশ্লেষণ কর।
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর