অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন?
উত্তর: অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। অসীম অভাব পূরণের জন্য মানুষের প্রয়োজনীয় সম্পদ সীমিত। সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত সমাজের প্রতিটি মানুষ অভাবের সাথে সংগ্রাম করে আসছে। একটি অভাব পূরণ হলে আর একটি অভাব নতুনরূপে দেখা দেয়। মানুষ এসব নতুন অভাব সম্পদের সাহায্যে পূরণ করে। কিন্তু অসীম অভাব পূরণের জন্য প্রাপ্ত সম্পদের পরিমাণ সীমিত। সীমিত এ সম্পদ দিয়ে মানুষ তার অসংখ্য অভাবের সামান্যই মেটাতে পারে। এজন্য মানুষের পক্ষে সব অভাব একসাথে পূরণ করা সম্ভবপর হয় না।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন?
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর