শেয়ারFacebookWhatsApp

উৎপাদন বলতে কী বোঝ?

উত্তর: যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট কারিগরি জ্ঞানের ভিত্তিতে বস্তুগত উপকরণকে বস্তুগত উৎপাদনে রূপান্তর করে উপযোগ সৃষ্টি করা হয়, তাকে উৎপাদন বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উৎপাদন বলতে কী বোঝ?

উদ্দীপক

জনাব সুমন চিকিৎসার জন্য 'XX^{\prime} দেশে গিয়ে দেখলেন, সেখানে সবকিছুই ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, একই সাথে ব্যক্তিগত ভোগের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণও আছে।

Barisal · 2019

উত্তর

যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট কারিগরি জ্ঞানের ভিত্তিতে বস্তুগত উপকরণকে বস্তুগত উৎপাদনে রূপান্তর করে উপযোগ সৃষ্টি করা হয়, তাকে উৎপাদন বলে।

উত্তর

বিদ্যমান প্রযুক্তি ও নির্দিষ্ট পরিমাণ উপকরণ দ্বারা উৎপাদিত দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দেশ করা হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা (PPC) বলে। মনে করি, একটি সমাজ তার সীমাবদ্ধ সম্পদের সাহায্যে ১ লক্ষ বই অথবা ১ কোটি কলম তৈরি করতে পারে। সমাজ ইচ্ছা করলে কলম উৎপাদন হ্রাস করে বই উৎপাদন বৃদ্ধি করতে পারে। আবার একই পরিমাণ সম্পদের সাহায্যে বই ও কলমের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করতে পারে। এভাবে সীমিত সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখানো যায়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'XX^{\prime} দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগেও উৎপাদন, বণ্টন তথা অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় ব্যক্তির মৌলিক অধিকার, চিন্তার স্বাধীনতা, ব্যক্তির উৎপাদন, ভোগ ও বণ্টনের ক্ষেত্রে স্বাধীনতা স্বীকৃত। তবে প্রয়োজনে সরকার ব্যক্তিগত ভোগের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করতে পারে। উদ্দীপকে লক্ষ করা যায়, জনাব সুমন চিকিৎসার জন্য 'XX^{\prime} দেশে গিয়ে দেখলেন, দেশটিতে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিমালিকানায় পরিচালিত হওয়ার পাশাপাশি সরকারি উদ্যোগের সহঅবস্থান রয়েছে। এছাড়া এখানে স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান। অর্থাৎ 'XX^{\prime} দেশে চাহিদা ও যোগানের সমতার দ্বারা পণ্য ও সেবার মূল্য নির্ধারিত হয়। তবে জনকল্যাণের জন্য সরকার পরোক্ষভাবে দামব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং বলা যায়, মিশ্র অর্থব্যবস্থার সাথে উদ্দীপকের অর্থব্যবস্থার মিল থাকায় সেখানে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থা তথা মিশ্র অর্থব্যবস্থার সাথে ইসলামি অর্থব্যবস্থার পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো: যে অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের সকল অর্থনৈতিক কার্যাবলি ইসলামের আলোকে পর্যালোচিত হয়, তাকে ইসলামি অর্থব্যবস্থা বলে। অর্থাৎ এ অর্থব্যবস্থায় উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগের ক্ষেত্রে ইসলামি বিধি- বিধান তথা কোরআন ও সুন্নাহভিত্তিক নিয়ম-কানুন অনুসরণ করা হয়। অন্যদিকে মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও পরিলক্ষিত হয়। মিশ্র অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্বকে অনেক গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ এ অর্থব্যবস্থায় ভোক্তা তার পছন্দ অনুযায়ী দ্রব্য ও সেবা অবাধে ভোগ করতে পারে। পক্ষান্তরে, ইসলামি অর্থব্যবস্থায় আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয়। অর্থাৎ ইসলামি অর্থব্যবস্থা অনুযায়ী, পৃথিবীর সকল সম্পদের মালিক আল্লাহ এবং মানুষ এসবের দেখভালকারী মাত্র।মিশ্র অর্থব্যবস্থায় হালাল-হারাম বিবেচনা করা না হলেও ইসলামি অর্থব্যবস্থায় যথেষ্ট গুরুত্বসহকারে তা বিবেচনা করা হয়। মিশ্র অর্থব্যবস্থায় শ্রেণি-বৈষম্য পরিলক্ষিত হয়। এছাড়া এখানে কিছু কিছু ক্ষেত্রে সম্পদের অপচয়ও লক্ষ করা যায়। পক্ষান্তরে, ইসলামি অর্থব্যবস্থায় যাকাতের মাধ্যমে শ্রেণি-বৈষম্য দূর করার প্রচেষ্টা লক্ষ করা যায়। তাছাড়া ইসলামি অর্থব্যবস্থায় সকল মুসলমান ভাই-ভাই এবং অপচয়কারীকে শয়তানের ভাই হিসেবে উল্লেখ করা হয়েছে। মিশ্র ও ইসলামি অর্থব্যবস্থায় উল্লিখিত পার্থক্যগুলো পরিলক্ষিত হয়।
HSCEconomics 1st PaperBarisal 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।